IPL 2025: তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার সংমিশ্রণ, কেমন হল মুম্বই ইন্ডিয়ান্স দল? জানালেন পাণ্ডিয়া
রিটেনেশনের পর দুই দিন ব্যাপী মেগা নিলামেই আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজি দল গঠন করে নিয়েছে। ব্যাতিক্রম নয় মুম্বই ইন্ডিয়ান্সও। কেমন হল আসন্ন মরশুমের জন্য মুম্বই ইন্ডিয়ান্স দল, এই নিয়ে মতামত প্রকাশ করলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।
মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে পাণ্ডিয়া বলেছেন, আমি নিলামের টেবিলে বসা আমাদের প্রতিনিধিদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিলাম, আমরা অত্যন্ত খুশি নিলাম শেষে আমরা যে রকম দল চাইছিলাম সেই রকমই পেয়েছি। তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রনে আমরা সঠিক দল গঠন করতে পেরেছি। একদিকে যেমন ট্রেন্ট বোল্ট ফিরে এসেছেন, তেমনই দলে পাওয়া গিয়েছে দীপক চাহারকে। একইসঙ্গে উইল জ্যাকস, রবিন মিঞ্জের মতো তরুণ তুর্কি ক্রিকেটারদের নেওয়া গিয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ক্রিকেটারদের পাণ্ডিয়ার বার্তা, তোমরা যখন এই দলে সুযোগ পেয়েছ তখন তোমাদের মধ্যে প্রতিভা আছে, সেই প্রতিভার পরিচয় তোমাদের দিতে হবে। তোমার সেই প্রতিভা আমাদের স্কাউটরা দেখেছেন। একটা সময় আমাদের(আমি, বুমরাহ, ক্রুণাল) দেখেছিলেন এই দলের স্কাউটরা।
রিটেনশনে তারকাদেরই ধরে রেখেছে মম্বই ইন্ডিয়ান্স দল। নিলামের জন্য কোনও ভাবেই ছাড়া হয়নি দলের মহাতারকাদের। প্রত্যাশা মতোই এবার হার্দিক পাণ্ডিয়াকে দলে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। তিনি যে আগামী মরশুমে দলের অধিনায়ক হবেন তা এক প্রকার স্পষ্ট ছিল, সেই ঘোষণাও হয়ে যায় রিটেনের পরই। একইসঙ্গে রোহিত শর্মাকেও দলে ধরে রাখাল হয়েছে।
এর পাশাপাশি মুম্বই দল ধরে রেখেছে ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। একইসঙ্গে এই লিস্টে আছেন জসপ্রীত বুমরাহ এবং তিলক ভর্মা। ১৮ কোটি টাকায় বুমরাহকে ধরে রাখা হয়েছে। ১৬.৩৫ কোটিতে হার্দিক এবং সূর্যকুমারকে ধরে রেখেছে মুম্বই। ১৬.৩০ পেয়েছেন রোহিত শর্মা। ৮ কোটিতে দল ধরে রেখেছে তিলককে।












Click it and Unblock the Notifications