সিডনিতে 'ধোনি' হলেন পান্ডিয়া! টি-২০ সিরিজ জিতে ওডিআই হারের মধুর বদলা ভারতের

সিডনিতে 'ধোনি' হলেন পান্ডিয়া! টি-২০ সিরিজ জিতে ওডিআই হারের মধুর বদলা ভারতের

সিডনিতে 'ধোনি' হলেন পান্ডিয়া! ভারতীয় ক্রিকেটে ফিনিশার হিসেবে সর্বোচ্চ সুনাম রয়েছে মহেন্দ্র সিং ধোনির। সীমিত ওভারের ক্রিকেটে দেশের জার্সিতে ফিনিশার রোলে বহু ম্যাচ বার করেছেন ধোনি। মাহির অবসরের পর তাঁর জুতোয় এই ফিনিশার রোলে, কে পা গলাবে সেই নিয়ে অনেক প্রশ্ন ছিল! ডনের দেশে সেই প্রশ্নচিহ্নে ফুলস্টপ ফেলে দিলেন হার্দিক পান্ডিয়া।

সিডনিতে 'ধোনি' হলেন হার্দিক

সিডনিতে 'ধোনি' হলেন হার্দিক

সিডনিতে এদিন জয়ের জন্য়ে ১৯৫ রান তাড়া করতে নেমে, বিরাট কোহলি ৪০ হাঁকিয়ে আউট হওয়ার পর ভারত কিছুটা হলেও চাপে পরে যায়। সেখান থেকেই ২২ বলে ৪২ রান হাঁকিয়ে ২ বল বাকি থাকতে ভারতকে ৬ উইকেটে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন হার্দিক। এই জয়ের ফলে ভারত ২-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই হারের মধুর প্রতিশোধ নিল।

শেষ ওভারে জোড়া ছক্কা পান্ডিয়ার

শেষ ওভারে জোড়া ছক্কা পান্ডিয়ার

অজিদের বিরুদ্ধে শেষ ওভারে জয়ের জন্যে ১৪ রান প্রয়োজন ছিল। সেখানেই প্রথম বলে ২ রান, এরপর ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন হার্দিক। তাঁর ঝোড়ো ইনিংস ৩টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো।

একনজরে ডনের দেশে ফিনিশার হার্দিক

একনজরে ডনের দেশে ফিনিশার হার্দিক

ডনের দেশে সীমিত ওভারের দুই সিরিজ থেকে সেরা প্রাপ্তি হার্দিক পান্ডিয়া। ওডিআই সিরিজে ৯০ ও অপরাজিত ৯২ রান হাঁকানোর পর এদিন টি-২০ সিরিজে ফের ফিনিশার হিসেবে হার্দিককে নজর কাড়তে দেখা গেল।

আগামী দিনে ফিনিশার কে? প্রশ্নে ফুলস্টপ হার্দিকের

আগামী দিনে ফিনিশার কে? প্রশ্নে ফুলস্টপ হার্দিকের

ফলে ধোনির অবসরের পর ভারতীয় দলে আগামী দিনে ফিনিশার কে? ২০২১ সালে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপের আগে অন্তত এই নিয়ে আর কোনও ধন্ধ রইল না। ধোনির জুতোয় পা গলিয়ে তিনিই যে ভারতীয় ক্রিকেটে আগামী দিনে সেরা ফিনিশার হতে চলেছেন ডনের দেশে সীমিত ওভারের সিরিজ থেকে ক্রিকেটদুনিয়াকে সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন হার্দিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+