হার্দিকের ঝোড়ো ইনিংসে সিডনিতে অজি বধ ভারতের, ২-০ এগিয়ে সিরিজ জিতল কোহলিরা
হার্দিকের ঝোড়ো ইনিংসে সিডনিতে অজি বধ ভারতের, ২-০ এগিয়ে সিরিজ জিতল কোহলিরা
হার্দিক ফিনিশেস ইন স্টাইল! শেষ ওভারে ১৪ রান তাড়া করে ১টি দুই রান ও জোড়া ছক্কায় হাঁকিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়া।
জয়ের জন্যে ১৯৫ রান তাড়া করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ জয় ভারতের। বিরাট কোহলি আউট হওয়ার পর শেষ ৩ ওভারে ম্যাচ জিততে ভারতের ৩৭ রান প্রয়োজন ছিল।
কোহলির আউটের পর ব্যাট করতে এসে ১৮ তম ওভারে শ্রেয়স আইয়ার ঝেড়ো ব্যাটিং করেন। স্পিনার জাম্পার বিরুদ্ধে একটি ছক্কা ও ১ টি চার হাঁকিয়ে ম্যাচের মোর ঘোড়ান ডানহাতি। সেখান থেকেই শেষ ওভারে জয়ের জন্যে ভারতে প্রয়োজন ছিল ১৪ রান।

শেষ ওভারে ব্যাট করতে এসে দ্বিতীয় ও চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করে আসেন পান্ডিয়া। ২২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে দ্বিতীয় টি-২০ জেতালেন পান্ডিয়া। ১৯০ স্ট্রাইক রেটে, ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে হার্দিক দলকে জয় উপহার দিয়ে ম্যাচের সেরা হয়েছেন। সিডনিতে এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে টি-২০ সিরিজ জিতে নিল মেন ইন ব্লু। মঙ্গলবার অজিদের বিরুদ্ধে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারত। টি-২০ সিরিজে জয়ী হয়ে ওডিআই সিরিজ হারের মধুর বদলা নিল ভারত।
অজিদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ান ৫২, রাহুল ৩০, বিরাট কোহলি ৪০ রান হাঁকান। ভারতের হয়ে বল হাতে এদিন ৪ ওভারে ২০ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়ে সেরা বোলিং করেছেন। অজিদের হয়ে ম্যাডু ওয়েড সর্বোচ্চ ৫৮ রান হাঁকান।












Click it and Unblock the Notifications