Hardik Pandya-Natasa Stankovic: আলাদা হল পথ! সব জল্পনায় ইতি টানলেন হার্দিক-নাতাশা
Hardik Pandya-Natasa Stankovic: দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে একাই দেখা যাচ্ছিল। স্ত্রী নাতাশার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে কিনা তা নিয়ে শুরু হয় চর্চা। অবশেষে জল্পনার অবসান। বিচ্ছেদের কথা নিজেরা জানিয়ে দিলেন হার্দিক এবং নাতাশা স্ট্যানকোভিচ (Natasa Stankovic)।
সপ্তাহখানেক আগে শিরোনামে উঠে আসে হার্দিক এবং নাতাশার রিলেশনসিপ স্টেটাস। এবার সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিলেন দুজনের। হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ ইনস্টাগ্রামে তাঁদের (Hardik Pandya-Natasa Stankovic) বিবৃতি প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, উভয়ের সম্মতিক্রমেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রের খবর, কয়েকদিন আগেই পুত্র অগস্ত্যকে নিয়ে মুম্বই ছেড়েছেন নাতাশা। তিন বছরের পুত্র সন্তানের অভিভাবক হিসেবে দুজনেই পাশে থাকবেন বলে জানিয়েছেন।
নাতাশা ও হার্দিক তাঁদের ইনস্টাগ্রামে যে বার্তা দিয়েছেন সেখানে লিখেছেন, চার বছর একসঙ্গে থাকার পর আমরা মিলিতভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে আমাদের দুজনেরই ভাল হবে বলে আমরা বিশ্বাস করি। এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল বলেই জানিয়েছেন তাঁরা।
হার্দিক ও নাতাশা তাঁদের একমাত্র পুত্র সন্তান অগস্ত্যর কথা উল্লেখ করেছেন ওই যৌথ বিবৃতিতে। তাঁরা উল্লেখ করেছেন তাদের সন্তানের খুশির জন্য দুজনে খেয়াল রাখবেন। বলে রাখা প্রয়োজন, হার্দিকের সঙ্গেই নাতাশার বিয়ে হয় ২০২০ সালে। ওই বছরই তাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করে।
বিবৃতির শেষে হার্দিন এবং নাতাশা দুজনেই আবেদন জানিয়েছেন, এই কঠিন সময়ে যাতে প্রাইভেসি রক্ষা হয়। নিজেদের মতো করে থাকতে চেয়েছেন তাঁরা।
কয়েকমাস ধরেই ভারতের প্রাক্তন অধিনায়কের বিবাহিত জীবন নিয়ে আলোচনা চলছিল। গত মার্চ মাসে ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পান্ডিয়া পদবি সরিয়ে দেন নাতাশা। এমনকি হার্দিকের সঙ্গে তোলা সমস্ত ছবিও মুছে ফেলেন তিনি। শুধু তাই নয়, সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপ এবং আইপিএলেও নাতাশার অনুপস্থিতি চোখে পড়ে।
খেলা এবং ব্যক্তিগত জীবনকে জড়িয়ে বিভিন্ন আলোচনা চলে নেট দুনিয়ায়। তবে টি-২০ বিশ্বকাপে হার্দিকের ভালো ফল নিন্দুকদের বড় বার্তা ছিল। অতি সম্প্রতি অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে একাই দেখা যায় হার্দিক পান্ডিয়াকে। অন্যদিকে নাতাশা স্ট্যানকোভিচের ছবি বলে দেয় তিনি রয়েছেন সার্বিয়ায় নিজের বাড়িতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications