ভারতের 'বেন স্টোকস' হয়ে উঠছেন ক্যান্ডি টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেই অভিষেক ঘটেছে হার্দিক পান্ডিয়ার, অধিনায়ক বিরাট কোহলি তার ওপর ভরসা রেখেছিলেন তিনি তার দাম দিলেন।
ব্যাট হাতে ব্যকরণ মেনে যতটা না খেলেন তার চেয়ে নিজস্ব স্টাইলে খেলতেই বেশি স্বচ্ছন্দ্য। একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টিতে বেশ কিছু ঝকঝকে পারফরমেন্স করেছিলেন হার্দিক পান্ডিয়া। আর বিরাটের 'ব্লু আইড বয়'- সেখান থেকেই নিজের টেস্ট কেরিয়ার শুরুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।
গল টেস্টে হার্দিক পান্ডিয়াকে প্রথম একাদশে বেছে নেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে , বল হাতে যেখানে যেরকম দরকার হয়েছে দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন তিনি। অভিষেক টেস্টে অর্ধশতরান করে বুঝিয়ে দিয়েছিলেন তাঁকে নিয়ে ভুল করেননি অধিনায়ক। আর কেরিয়ারের তৃতীয় টেস্টেই করে ফেললেন শতরান। ক্যান্ডির বোলিং সহায়ক পিচেও তাঁর ব্যাট থেকে এল এক ঝকঝকে শতরান। একনজরে হার্দিক পান্ডিয়ার তিনটি টেস্টের পরিসংখ্যান দেখে নেওয়া যাক।
শুধু ব্যাটিংই নয়, বোলিংয়েও নিয়েছেন চারটি উইকেট। আর পান্ডিয়ার এই রকম অবদানের স্বীকৃতিও পেয়ে গেলেন প্রথম টেস্ট সিরিজেই । ক্যান্ডি টেস্টে হলেন ম্যান অফ দ্য ম্যাচ। ম্যাচের নায়ক স্বভাবতই আত্মপ্রকাশ টেস্ট সিরিজেই ম্যান অফ ম্যাচ হওয়ায় দারুণ খুশি। তাঁর পারফরমেন্সের জন্য সতীর্থদের অবদানকেও ধন্য়বাদ জানিয়েছেন এই ক্রিকেটার।
Couldn't have asked for a better start in whites! Cheers to the whole team 🍾💪🏻💪🏻🙂 pic.twitter.com/ifPGs4S5Sz
— hardik pandya (@hardikpandya7) August 14, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে দারুণ খুশি সচিন তেন্ডুলকরও। দলের এই জয়ের জন্য টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন তিনি। বিদেশের মাটিতে এই প্রথম হোয়াইট ওয়াশের কৃতিত্ব যেন দলের আত্মবিশ্বাস আরও খানিকটা এগিয়ে দিল।
সচিন তেন্ডুলকর
What a fabulous way to end the test series! A big hug to the entire team for their outstanding performance. Good luck for the ODI series! pic.twitter.com/HaXfI7dPwo
— sachin tendulkar (@sachin_rt) August 14, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বিভিন্ন মহলে দুর্বল শ্রীলঙ্কা দল নিয়ে বক্রোক্তি হলেও সিরিজে হোয়াইট ওয়াশের কৃতিত্ব নিজের দলকে দিচ্ছেন বিরাট কোহলি। তাঁর মতে আন্তর্জাতিক ক্রিকেট যখন কোনও দল খেলছে তখন কোনওভাবেই তারা হেলাফেলার নয়। ভারতীয় দলের ক্রিকেটাররা মাঠে নিজেদের সেরাটা দিয়ে এই ইতিহাস তৈরি করেছেন। শুধু তাই নয় আগামী পাঁচ বছরে এই দল বিশ্ব ক্রিকেটে আরও নজির গড়বে আশা প্রকাশ করেছেন কোহলি। ভারতের ক্যাপ্টেন বলেছেন, 'এই দলের বেশির ভাগ ক্রিকেটার আগামী চার -পাঁচ বছর নিশ্চন্তে খেলবে। ফলে আগামী দিনেও আরও দারুণ পারফরমেন্স দিতে পারবে টিম ইন্ডিয়া।'
Great to be a part of this team, massive team effort for winning this series. Some really special performances, onto the ODIs now. 👊✌️ pic.twitter.com/hvgQS7hzUi
— Virat Kohli (@imVkohli) August 14, 2017
Click it and Unblock the Notifications