হরভজনের বিসিসিআইয়ে পদাধিকারী হওয়ার প্রবল সম্ভাবনা, সভাপতির দৌড়ে এগিয়ে কিরণ মোরে

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় থাকবেন তাঁর 'টিম ইন্ডিয়া'র আরেক গুরুত্বপূর্ণ সদস্য হরভজন সিং। বোর্ড প্রশাসনে এবার ভাজ্জির আসার সম্ভাবনাও বেশ উজ্জ্বল।

বিসিসিআই সূত্রে খবর, পশ্চিমাঞ্চলের কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের কাছে বোর্ড সভাপতি হওয়ার প্রস্তাব গিয়েছিল। দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার তথা প্রাক্তন নির্বাচক প্রধান কিরণ মোরে।

সৌরভ যেমন বোর্ডের এজিএমে সিএবির প্রতিনিধিত্ব করবেন, তেমনই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন নাম পাঠিয়েছে প্রাক্তন ক্রিকেটার তথা আম আদমি পার্টির সাংসদ হরভজন সিংয়ের। হরভজন এর আগে ক্রিকেট প্রশাসনে আসেননি। জল্পনা রয়েছে, হরভজন বোর্ডের পদাধিকারী হবেন, নচেৎ আইপিএল গভর্নিং কাউন্সিলে আসবেন।

কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে রঘুরাম ভাট, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সঞ্জয় নায়েক, হিমাচল প্রদেশ থেকে অরুণ ধুমল, উত্তরপ্রদেশ থেকে রাজীব শুক্লা, সৌরাষ্ট্র থেকে জয়দেব শাহ, বরোদা থেকে প্রণব আমিন ও তামিলনাড়ু থেকে আর আই পালানি বিসিসিআইয়ের এজিএমে প্রতিনিধিত্ব করবেন বলে খবর।

বর্তমান বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, যুগ্ম সচিব রোহন দেশাই ও কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া লোধা আইন অনুযায়ী আরও এক টার্ম বোর্ড প্রশাসনে থাকতে পারবেন। তবে তাঁদের পদের অদলবদল হয় কিনা সেটা দেখার। রাজীব শুক্লারও বছরখানেকের বেশি মেয়াদ হাতে রয়েছে বোর্ডের পদে থাকার জন্য। রজার বিনি সরে যাওয়ায় সহ সভাপতি রাজীব শুক্লা আপাতত বোর্ড সভাপতির দায়িত্বভার পালন করছেন। তিনি আইপিএল চেয়ারম্যান হতে পারেন। সেক্ষেত্রে সহ সভাপতি হিসেবে নতুন কাউকে দেখা যেতেই পারে।

জানা যাচ্ছে, যিনিই সভাপতি হোন না কেন, সর্বসম্মতভাবেই হবেন এবং ভোটের প্রয়োজন পড়বে না। বরোদার কিরণ মোরে দেশের হয়ে ৪৯টি টেস্ট ও ৯৪টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। ১৯৮৮ ও ১৯৯১ সালে এশিয়া কাপ-জয়ী দলের সদস্য ছিলেন। অবসর নেওয়ার পর তিনি বিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান হন। মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপিং পরামর্শদাতাও ছিলেন। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ক্রিকেট ও অন্তর্বর্তীকালীন কোচ হন। বর্তমানে মোরে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট পরামর্শদাতা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন। সব ঠিকঠাক চললে আইসিসি চেয়ারম্যান জয় শাহের রাজ্য থেকেই নতুন বোর্ড সভাপতি পেতে চলেছে ভারতীয় ক্রিকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+