মেয়ের বাবা হলেন হরভজন, বেজায় খুশি পরিবার!

নয়াদিল্লি, ২৮ জুলাই : কিছুদিন আগেই বাবা হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম। এবারা ভারতের জনপ্রিয় অফ স্পিনার হরভজন সিং ও অভিনেত্রী গীতা বসরার জীবনে এল নতুন অতিথি। বুধবার হরভজনের প্রথম সন্তানকে জন্ম দিলেন গীতা। লন্ডনের একটি হাসপাতালে ফুটফুটে মেয়েকে জন্ম দিলেন গীতা। [ভাজ্জি-বসরা বিয়ের ছবি : গীতাকে শাহরুখ স্টাইলে 'প্রোপোজ' করলেন হরভজন!]

হরভজনের বাবা হওয়ার খবরটি প্রথম দেন তার মা। একটি হিন্দি দৈনিককে এই বিষয়ে জানিয়েছেন তিনি।

মেয়ের বাবা হলেন হরভজন, বেজায় খুশি পরিবার!

যদিও হরভজন বা গীতা কারোরই কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সাদারণত খুশির খবর প্রথমে তারকারা সোস্যাল মিডিয়ার মাধ্যমেই ফ্যানেদের জানান। কিন্তু এক্ষেত্রে এখনও গীতা বা হরভজনন কেউই সোস্যাল মিডিয়াতেও কোনওরকম স্ট্যাটাস দেননি। [বাবা হলেন সোহম, ছেলেকে কোলে নিয়েই চোখ ভিজল আনন্দে!]

মিডিয়া সূত্রের খবর, মা ও মেয়ে উভয়ই ভাল আছে। হরভজনও এই মূহূর্তে লন্ডনে স্ত্রীয়ের সঙ্গেই রয়েছেন। নিজের সন্তানের প্রথম মুহূর্ত মিস করতে চাননি হরভজন।

২০১৫ সালের ২৯ অক্টোবর গীতা বসরাকে বিয়ে করেন হরভজন। গত জুন মাসেই বিশাল তামঝাম করে গীতার সাধের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানেই প্রথমবার বেবি বাম্প নিয়ে সামনে আসেন গীতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+