IPL 2024, GT vs SRH: ঘরের মাঠে জয়ে ফিরল গুজরাত, দ্বিতীয় হারের স্বাদ পেলেন প্যাট কামিন্সরা
রবিবার আইপিএলে ডাবল হেডারের প্রথম ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখিগুজরাত টাইটন্স এবং সাইরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে সিএসকের কাছে হারতে হয়েছে গুজরাতকে। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া শুভমান গিলের দল। অনদিকে আরসিবির বিরুদ্ধে রেকর্ড রান করে জয় পেয়েছে সানরাইজার্স। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামছে প্যাট কামিন্সের দল। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

GT vs SRH: গুজরাতের লক্ষ্য ১৬৩ রান
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গুজরাত ও হায়দরাবাদ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। মুম্বইয়ের বিরুদ্ধে রেকর্ড রান তুলে হায়দরাবাদের ব্যাটাররা সমীহ আদায় করে নিয়েছিল। এই ম্যাচে ট্রাভিস হেড-হেনইরিখ ক্লাসেনদের থেকে ছিল বড় রানের প্রত্যাশা। যদিও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তুলল হায়দরাবাদ।
শুরুটা ভালোই করেছিলেন হায়দরাবাদের দুই ওপেনার হেড ও মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু ১৬ রান করেই আজমাতুল্লা ওমরজাইয়ের বলে আউট হলেন মায়াঙ্ক। গত ম্যাচে ভালো ব্যাটিং করলেও গুজরাতের বিরুদ্ধে ১৯ রান করে নূর আহমেদের বলে আউট হলেন হেড। অভিষেক শর্মা ২০ বলে ২৯ রান করে আউট হলেন। মিডল ওর্ডারের প্রোটিয়া ব্যাটার মার্করাম ১৭ রান করে আউট হলেন।
মুম্বইয়ের বিরুদ্ধে হায়দরাবাদ ব্যাটিংয়ের নায়ক ছিলেন ক্লাসেন। যদিও এই ম্যাচে তাঁর ব্যাটে বড় রান এল না।২৪ রান করার পরই রশিদ খানের বলে বোল্ড হলেন ক্লাসেন।
এরপর শাহবাজ এবং আব্দুল সামাদ জুটি কিছুটা চেষ্টা করলেন। কিন্তু ২০ বলে ২২ রান করে আউট হলেন শাহবাজ। গুজরাতের বোলারদের মধ্যে মোহিত শর্মা তিনটি, একটি করে উইকেট নেন রশিদ খান, উমেশ যাদব, নূর আহমেদ, আজমাতুল্লা।এদিকে হায়দরাবাদ শিবিরে বড় ধাক্কা। গোড়ালির চোট গোটা আইপিএল থেকে ছিটকে দিল ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ।শ্রীলঙ্কা সিইও অ্যাশলে ডি সিলভা বলেছেন, 'হাসারাঙ্গা আইপিএলে নামতে পারবে না। ওর রিহ্যাব দরকার। ওর গোড়ালি এখনও ফুলে রয়েছে।
GT vs SRH: দুই দলের প্রথম একাদশ
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশঃ ট্রাভিস হেড, মায়াঙ্ক আগরওয়াল, , অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেনইরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, , প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার,মায়াঙ্ক মার্কান্ডে, জয়দেব উনাদকাট ।
গুজরাত টাইটান্সের একাদশ - ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল (অধিনায়ক),আজমাতুল্লা ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, উমেশ যাদব, নূর আহমেদ, মোহিত শর্মা, দর্শন নলকাণ্ডে
GT vs SRH: 'টসে জিতে ব্যাটিং নিল হায়দরাবাদ
রবিবার আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটন্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে প্রথমে ব্যাটিং নিল হায়দরাবাদ। উভয় দলই তাদের দ্বিতীয় জয়ের সন্ধানে রয়েছে। গুজরাত ও হায়দরাবাদ তাদের ঘরের মাঠে জিতেছে, কিন্তু তাদের অ্যাওয়ে ম্যাচে হেরেছে। এখনও পর্যন্ত এই দুই দল তিন বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে গুজরাত জিতেছে ২ বার, একবার জয় পেয়েছে সানরাইজার্স।.২ ম্যাচ খেলে একটিতে হার, একটিতে জয়। ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে সানরাইজার্স। প্যাট কামিন্সের দলের নেট রান-রেট এই মুহূর্তে +০.৬৭৫।আটে রয়েছে গুজরাত টাইটান্স। ২ ম্য়াচে গুজরাতের সংগ্রহ এখন ২ পয়েন্ট। শুভমান গিলের দলের নেট রান-রেট এই মুহূর্তে -১.৪২৫।
শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে রেকর্ড রান করে জয় পেয়েছে সানরাইজার্স। ফলে গুজরাত বোলারদের কাছে এই ম্যাচ কঠিন।












Click it and Unblock the Notifications