Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Got Up Cricket: কলকাতা ক্লাব ক্রিকেটে গড়াপেটা! সরব শ্রীবৎস, নথি অস্বস্তি বাড়াচ্ছে সিএবি যুগ্ম সচিবের?

Got Up Cricket: কলকাতা ক্লাব ক্রিকেটে গট আপ ম্যাচের অভিযোগ নতুন নয়। তবে বাংলার ক্রিকেটে লজ্জার দিনের ছবি তুলে ধরে সরব হলেন শ্রীবৎস গোস্বামী।

সোশ্যাল মিডিয়ায় শ্রীবৎস দুটি ভিডিও পোস্ট করে ক্লাব ক্রিকেটকে বাঁচানোর আর্জি জানিয়েছেন। সূত্রের খবর, গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছেন সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস।

Got Up Cricket: কলকাতা ক্লাব ক্রিকেটে গড়াপেটা! সরব শ্রীবৎস

সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ঋদ্ধিমান সাহাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় জুড়ি মেলা ভার দেবব্রত দাসের। প্রভাব খাটিয়ে, এ-ডাল থেকে ও-ডালে গিয়ে ক্ষমতা দখলে রাখার শিল্পের তাঁর সহজাত দক্ষতার কথাও শোনা যায় ময়দানের আনাচে-কানাচে। অতীতেও নানা অভিযোগে বিদ্ধ হয়েছেন। এবারও হলেন।

শ্রীবৎস যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে একজন বোলার ইচ্ছাকৃতভাবে জাজমেন্ট দিয়ে বোল্ড হলেন। আরেক ব্যাটার যেভাবে এগিয়ে গিয়ে স্টাম্পড হলেন, ক্রিজে ফেরার ন্যূনতম চেষ্টা না করে সাজঘরের দিকে হাঁটা লাগালেন, তাতেই প্রশ্নের মুখে তাঁদের ভূমিকা।

সিএবি সূত্রে জানা গিয়েছে, যে ম্যাচের ভিডিও শেয়ার করেছেন শ্রীবৎস তা হলো টাউন ক্লাব বনাম মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচ। এই ম্যাচে প্রথম ইনিংসে লিড নিয়ে সাত পয়েন্ট পায় টাউন। মহমেডান বোনাস পয়েন্ট নেওয়ার চেষ্টাই করেনি। মহমেডানের ব্যাটাররাই ন্যক্কারজনকভাবে উইকেট দিয়ে এসেছেন। যে দৃশ্য দেখলে বাচ্চাও বুঝবে গড়াপেটা।

শ্রীবৎস ফেসবুকে লিখেছেন, কলকাতা ক্লাব ক্রিকেটে দুটি বড় ক্লাবের মধ্যে সুপার ডিভিশন ম্যাচে এমন ঘটনা ঘটছে। কেউ কি বুঝতে পারছেন কী হচ্ছে? ক্রিকেট আমার হৃদয়ে, সেই ক্রিকেট ম্যাচেই এ সব যা হচ্ছে তা দেখে আমি লজ্জিত। আমি ক্রিকেট ভালোবাসি, বাংলায় খেলতে ভালোবাসি, কিন্তু এ দৃশ্য আমার হৃদয় ভেঙে দিয়েছে।

বাংলার ক্রিকেটের ভিত্তিই হলো ক্লাব ক্রিকেট। সেই ক্লাব ক্রিকেটকেই এভাবে ক্ষতি করার চেষ্টা মেনে নেওয়া যায় না বলে মত শ্রীবৎসের। খোলাখুলি তিনিও লিখেছেন, এখানে যা চলছে তাকে গট আপ বলে। গড়াপেটার মতো বিষয়ে সংবাদমাধ্যমকেও সরব হওয়ার আহ্বান জানান শ্রীবৎস।

সিএবি সূত্রে খবর, টাউন ক্লাবের কর্তা দেবব্রত দাসের কারণেই গোটা ঘটনাটি ঘটেছে। যদিও দেবব্রত বা সিএবির কেউ এই বিষয়ে মুখ খোলেননি। অভিযোগ, মহমেডান হর্ষিত সাইনি বলে হরিয়ানার এক ক্রিকেটারকে খেলাচ্ছে সিএবির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে।

বিষয়টি জানতে পারেন দেবব্রত দাস। এরপরই তিনি মহমেডানকে পয়েন্ট ছাড়ার জন্য চাপ দেন, শর্ত না মানলে যুগ্ম সচিবের পদাধিকার বলে তিনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন বলে অভিযোগ। সে কারণেই এই গড়াপেটার ঘটনা বলে অভিযোগ। গোটা ঘটনায় ক্ষুব্ধ আম্পায়াররাও। তবে বিরাট কোহলির আরসিবি-সহ একাধিক আইপিএল দলে থাকা শ্রীবৎস সরব হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

টাউন ক্লাব প্রথম ইনিংসে ৪৪৬ তুলেছিল। জবাবে মহমেডানের প্রথম ইনিংসে স্কোর ছিল ৯ উইকেটে ২৮১। ফলো অন করতে নেমে মহমেডান ৬৭ ওভারে ৫ উইকটে ৩৭০ তুলে ডিক্লেয়ার করে। যেহেতু মহমেডানের পাঁচ উইকেট পড়েছিল ফলে তারা তিন পয়েন্ট পায়।

কিন্তু জানা যাচ্ছে, মহমেডানের চতুর্থ উইকেট যখন পড়ে তখন বিকেল চারটে ১০। ফলে সেই সময় ইনিংস ডিক্লেয়ার করে দিলে মহমেডান যে দুশোর কাছাকাছি লিড আদায় করে নিয়েছিল সেটা টাউন মিনিট ১৫-এ তুলতে পারত না। সেই সময় ইনিংস ডিক্লেয়ার করলে মহমেডান এক পয়েন্ট বোনাস-সহ চার পয়েন্ট পেত। টাউন ক্লাব পেত ৬ পয়েন্ট।

স্বাভাবিক বুদ্ধিতে যে কোনও অধিনায়ক সেটাই করতেন। কিন্তু মহমেডান পাঁচ উইকেট পড়া অবধি কেন অপেক্ষা করল তার জবাবদিহি চাওয়ার দাবি জোরালো হলেই সিএবির যুগ্ম সচিবের অপকর্ম খুঁজতে ব্যোমকেশ বক্সী বা ফেলুদা লাগবে না বলেই মনে করছেন সকলে। দেবব্রত দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। সিএবিতে ঝড় উঠেছে এই অভিযোগকে কেন্দ্র করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+