আইপিএলের পর এবার নতুন টি-২০ লিগে দল কিনলেন শাহরুখ
মুম্বই, জুন ১০ : আইপিএলের দল কেনার পর এবার আরও বেশি করে টি-২০ ক্রিকেটে বিনিয়োগ করছেন কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান।
কেকেআরের পর এবার কিং খানের নজরে তাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ট্রিনিদাদ ও টোবাগো দলের মালিকানা এখন শাহরুখ খান, জুহি চাওলা মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের।

জানা গিয়েছে, ট্রিনিদাদ ও টোবাগোর টি-২০ দলে জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতা সংস্থার তরফে বিনিয়োগ করেছেন। এব্যাপারে শাহরুখ খান বলেছেন, "এভাবেই আমরা বিশ্বজনীন ছড়িয়ে পড়তে চাই। আমরা ট্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে জড়িত হতে পেরে রোমাঞ্চিত।"
এবছরের সিপিএল শুরু হবে জুনের ২০ তারিখ থেকে, চলবে ২৬ জুলাই পর্যন্ত। ক্রিস গেইল, কায়রন পোলার্ড, ডোয়েন ব্রাভোর মতো তারকারা লিগ মাতাবেন। এর মধ্যে ব্রাভো শাহরুখের দলেই রয়েছেন। এছাড়াও কিং খানের দলের খেলবেন কেকেআর প্রাক্তনী জাক কালিস।
আইপিএলে দু'বছর ট্রফি ঘরে তোলা কেকেআর এবার সিপিএলও ঘরে তুলতে চাইবে এব্যাপারে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications