IPL 2024: হারের মধ্যেই বিরাট ধাক্কা আরসিবির, মাঝপথেই আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তারকা বিদেশি

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সাত ম্যাচ খেলে ছয়টিতে হার, খাদের কিনারায় বিবাট কোহলিরা। প্লে-অফের অঙ্কও অত্যন্ত কঠিন হয়েছে আরসিবির জন্য। হায়দরাবাদ ম্যাচ হারের পর আরও বড় ধাক্কা খেল আরসিবি। শারীরিক এবং মানসিক ক্লান্তি কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কতদিন আইপিএল থেকে দূরে থাকবেন? বা চলতি মরশুমে আর খেলবেন কিনা তা নিশ্চিতভাবে কিছু বলেলনি আরসিবির তারকা বিদেশি।

হায়দরাবাদ ম্যাচের পর ম্যাক্সওয়েল বলেন, "ব্যক্তিগত ভাবে এই সিদ্ধান্ত নেওয়টা খুবই সহজ ছিল। আমি সরাসরি ফ্যাফকে গিয়ে বলেছি নতুন চেষ্টা করা যাক। এইবারও প্রথম নয় এর আগেও আমি এর আগেও এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমি মনে করি এটাই আমার কাছে সেরা সময় বিশ্রাম নেওয়ার। তবে টুর্নামেন্টের মধ্যে যদি আমাকে দলের প্রয়োজন পড়ে এবং আমি যদি মানসিক ও শারীরিক ভাবে তৈরি থাকি, তাহলে নিশ্চিতভাবেই দলের সঙ্গে যোদ দেব।"

Glenn Maxwell

এবারের আইপিএলে যে সমস্ত তারকা ক্রিকেটাররা ব্যর্থ হচ্ছেন তাদের মধ্যে অন্যতম ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চলতি মরশুমে ৬ ম্যাচে মাত্র ৫.৩৩ গড়ে করেছেন ২৮ রান। এর মধ্যে তিনটি ম্যাচেই ০ রানে আউট হয়েছেন। ৯৪.১২ স্ট্রাইক রেট তাঁর নামের সঙ্গে কোনোভাবেই যায় না।

হঠাৎ ছন্দ হারিয়ে ফেলা নিয়ে ম্যাক্সওয়েল বলেছেন, 'টি২০ ক্রিকেটে কখনো কখনো এমনটা হতে পারে। এটা পরিবর্তনশীল একটা খেলা। প্রথম ম্যাচের কথাই যদি বলি, বল কিন্তু আমার ব্যাটের মাঝ বরাবর লেগেছিল। এরপরও বল কিপারের হাতে গেছে। কিন্তু বলটা আর দূরে যাওয়ার কথা ছিল, প্রথম বলেই আমি বাউন্ডারি পেয়ে যেতাম। টুর্নামেন্টের শুরুটাও ভালো হতো। কিন্তু সেটা হয়নি। সামনে বিশ্বকাপ আছে, তারজন্যও প্রস্তুতি নিতে হবে।'

সানরাইজার্সদের ২৮৭ রানের রেকর্ড পুঁজি তাড়া করতে গিয়ে ২৬২ পর্যন্ত করতে পারে বেঙ্গালুরু। অস্ট্রেলিয়ান এই বিস্ফোরক ব্যাটারকে বসিয়ে তাই সানরাইজাসার্স হায়দরাবাদের বিপক্ষে উইল জ্যাকসকে খেলিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাক্সওয়েলের বদলে খেলা জ্যাকস রান আউটে আগে ৪ বলে করেন ৭ রান।

আইপিএলে সপ্তম ম্যাচে ষষ্ঠ পরাজয় হয়েছে কোহ‌লিদের, টানা পাঁচ ম্যাচে হেরেছে আরসিবি। ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামেই বেজে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায়ঘণ্টা। প্লে-অফের পথ কঠিন বিরাটদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+