১৩ বল বাকী থাকতেই জয় পেল কলকাতা
আজ ইডেন গার্ডেন্সে আইপিএল ম্য়াচে মুখোমুখি কলকাতা ও চেন্নাই।
আইপিএল-এর প্লে-অফ থাকতে কলকাতা নাইট রাইডার্সের কাছে এই ম্যাচ অতি গুরুত্বপূর্ণ। সাম্প্রতি কলকাতা ৬ উইকেটে জয়ের মুখ দেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। কিন্তু পরের ম্যাচেই আবার দিল্লি ডেয়ার ডেভিলসের কাছে ৫৫ রানে ম্যাচ হারে। কিন্তু, কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ৯ উইকেটে হার মেনেছেন দীনেশ কার্তিকরা। তবে রাজস্থান রয়্য়ালসকে সাত উইকেটে হারিয়ে প্লে-অফে যাওয়ার আশা এখনও জিইয়ে রেখেছে কলকাতা।

১৩ বল বাকী থাকতেই চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেল কলকাতা। দীনেশ কার্তিক ৪৫ রানে ও গিল ৫৭ রানে অপরাজিত রইলেন।
১৭ ওভার শেষে কেকেআর এর রান ১৬৫।
১৬ ওভার শেষে কলকাতা তুলল ৪ উইকেটে ১৫৫ রান। শেষ ৪ ওভারে প্রয়োজন ২৩ রান।
৩২ বলে অর্ধশতরান পূর্ণ করলেন শুভমান গিল।
শেষ পাঁচ ওভারে কলকাতার চাই আর ৩৭ রান। কেকেআর ১৫ ওভারে ১৪১/৪।
১৪ ওভা্র শেষে কলকাতা তুলল ১২০ রান। শেষ ৩৬ বলে চাই ৫৮ রান।
১৩ ওভারের পর কলকাতার রান ১০৯/৪। শেষ ৭ ওভারে করতে হবে ৬৯ রান।
১১.৪ ওভারের মাথায় হরভজন সিংয়ের বলে আউট রিঙ্কু। করলেন ১৬ রান। কেকেআর ১২ ওভারের পর তুলল ৪ উইকেটে ১০১ রান।
১১ ওভারের কলকাতা তুলল ৯৬ রান। ক্রিজে রয়েছেন গিল ও রিঙ্কু সিং।
দশম ওভারে উঠল ১০ রান। কেকেআর ৯০/২।
৯ ওভার শেষে কলকাতা তুলল ৩ উইকেটে ৮০ রান।
৮ ওভারের পর কলকাতার রান ৩ উইকেটে ৭২। ক্রিজে রয়েছেন শুভমান গিল ও রিঙ্কু সিং।
সপ্তম ওভার উঠল ১১ রান। কেকেআর ৬৭/৩।
৬.৪ ওভারের মাথায় জাদেজার বলে আউট নারিন। করলেন ৩২ রান। কেকেআর ৬৪/৩।
ষষ্ঠ ওভারে শ্যেন ওয়াটসনের বলে তিনটে চার মারলেন শুভমান গিল। কেকেআর ৬ ওভার শেষে ৫৬ রান।
৫ ওভার শেষে কলকাতার রান ২ উইকেটে ৪৪। ক্রিজে রয়েছেন সুনীল নারিন ও শুভমান গিল।
৪.২ ওভারে মাথায় ওয়াটসনের বলে ৬ রানে আউট রবীন উথাপ্পা। কেকেআর ৪০/২।
চতুর্থ ওভারে উঠল ৭ রান। কেকেআর ৩১/১।
৩ ওভারের পর কলকাতা তুলল ১ উইকেটে ৩২ রান। নারিন ১৬ রানে অপরাজিত।
দ্বিতীয় ওভারে উঠল ৬ রান। নারিনের দুটি ক্যাচ মিস করল চেন্নাই। কলকাতা ১৮/১।
ব্যাট করতে নামল কলকাতা। শুরুতেই লুঙ্গি এনগিডির বলে আউট ক্রিস লিন। ১ ওভার শেষে কেকেআর ১২/১।
২০ ওভার শেষে চেন্নাই তুলল ৪ উইকেটে ১৭৮ রান। ধোনি করলেন অপরাজিত ৪৩ রান।
দারুণ বল করলেন সুনীল নারিন। ১৯তম ওভারে উঠল মাত্র ৪ রান। চেন্নাই ১৬২/৪।
১৮ ওভার শেষে সিএসকে ১৫৮/৪। ধোনি ৩৬ রানে ব্যাট করছেন।
১৭তম ওভার করলেন মিচেল জনসন। দিলেন ১৫ রান। চেন্নাই ১৪৬/৪।
শিবম মাভির ওভারে উঠল ১০ রান। চেন্নাই ১৩১/২।
নামলেন রবীন্দ্র জাদেজা। ক্রিজে রয়েছেন ধোনি।
১৪.৪ ওভারে নারিনের বলে আউট রায়াডু। করলেন ২১ রান। ১৫ ওভার শেষে কলকাতা তুলল ৪ উইকেটে ১২১ রান।
১৪ ওভার শেষে ৩ উইকেটে চেন্নাই তুলল ১১৭ রান। রায়াডু ১৫ রানে ও ধোনি ২ রানে ক্রিজে রয়েছেন।
১৩ ওভার শেষে চেন্নাই তুলল ৩ উইকেটে ১১০ রান।
১২ ওভার শেষে ৩ উইকেটে ১০৩ রান তুলল চেন্নাই। ক্রিজে রয়েছেন ধোনি ও রায়াডু।
চেন্নাইয়ের তৃতীয় উইকেটের পতন। কুলদীপ যাদবের বলে ৩১ রানে আউট রায়না।
১১ ওভার শেষে চেন্নাই ৯৭/২। নামলেন অম্বাতি রায়াডু।
১০.২ ওভারের মাথায় নারিনের বলে আউট ওয়াটসন। করলেন ৩৬ রান।
১০ ওভার শেষে চেন্নাই ৯০/১। ওয়াটসন ৩৬ রানে ও রায়না ২৬ রানে ব্যাট করছেন।
নবম ওভার করলেন শিবম মাভি। এই ওভারে উঠল ৫ রান। চেন্নাই ১ উইকেটে ৮১।
৮ ওভার শেষে চেন্নাই ১ উইকেটে ৭৬। রায়না ২২ ও ওয়াটসন ২৭ রানে ব্যাট করছেন।
সপ্তম ওভারের শেষে চেন্নাই ১ উইকেটে ৬৯। আন্দ্রে রাসেলের এই ওভারে উঠল ১২ রান।
ষষ্ঠ ওভারের প্রথম বলেই চাওলার বলে বোল্ড ডু প্লেসি। করলেন ১৫ বলে ২৭ রান। ৬ ওভার শেষে উঠল ৫৭/১।
৫ ওভার শেষে চেন্নাই করল বিনা উইকেটে ৪৮ রান। মিচেল জনসনের ওভারে উঠল ১৯ রান।
নারিনের ওভারে উঠল ৫ রান। সিএসকে ৪ ওভার শেষে উঠল ২৯/০।
তৃতীয় ওভার করলেন শিবম মাভি। উঠল ৬ রান। চেন্নাই ২৪/০।
দ্বিতীয় ওভার করলেন পীযূষ চাওলা। উঠল ৮ রান। ২ ওভার শেষে চেন্নাই ১৮/০।
প্রথম ওভার করলেন মিচেল জনসন। প্রথম ওভারে উঠল ১০ রান।
শুরু হল ম্যাচ। চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামলেন শ্যেন ওয়াটসন ও ফ্যাফ ডু প্লেসি।
দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ-
ক্রিস লিন, সুনীল নারিন, রবীন উত্থাপা, দীনেশ কার্তিক, শুভমন গিল, আর কে সিং, আন্দ্রে রাসেল, শিবম মাভি, পীযূষ চাওলা, মিচেল জনসন, কুলদীপ যাদব
গত ম্যাচে চোট পাওয়া নীতিশ রানাকে আজ বিশ্রামে রেখেছে কলকাতা।
দেখে নিন চেন্নাই সুপার কিংস-এর প্রথম একাদশ-
শ্যেন ওয়াটসন, ডু-প্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এম এস ধোনি, রবীন্দ্রর জাদেজা, ডোয়ান ব্র্যাভো, কে ভি শর্মা, হরভজন সিং, কে এম আসিফ, এল এনগিদি












Click it and Unblock the Notifications