ভারতীয় ব্যাটারদের সমালোচনায় সানি, জিম্বাবোয়ে ম্যাচে সুন্দরের জায়গায় অক্ষরকে ফেরানোর পক্ষে সওয়াল
টি২০ বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে পরাস্ত হয়েছে ভারত। ম্যাচ বাকি জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
এর ম্যাচে একটিতে হারলেই ভারত কার্যত ছিটকে যাবে সেমিফাইনালের দৌড় থেকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে দলকে মূল্যবান বার্তা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর।

সানি দলের অ্যাপ্রোচ নিয়ে তীক্ষ্ণ সমালোচনা করেছেন। তাঁর মতে, ভারতীয় ব্যাটারদের অতিরিক্ত আত্মবিশ্বাস ত্যাগ করে পিচের অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া অত্যন্ত জরুরি ছিল, কেবল বেপরোয়া ব্যাট চালানোর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল।
গতকালের পরাজয়ে টি২০ বিশ্বকাপে ভারতের ১২ ম্যাচে অপরাজেয় থাকার ধারাটি ভেঙে গিয়েছে। জিওস্টারে গাভাসকর বলেন, "ব্রেভিস এবং মিলার যেভাবে পার্টনারশিপ গড়েছিলেন, ভারতীয় ব্যাটারদেরও ঠিক সেই অ্যাপ্রোচ নেওয়া উচিত ছিল। ভারতীয় ব্যাটাররা তা করেননি। তাঁরা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলেন, প্রতিটি বলে ব্যাট চালিয়ে উইকেট খুইয়েছেন। দক্ষিণ আফ্রিকা স্পষ্টভাবে ভারতকে টেক্কা দিয়েছে এবং তাদের এই জয়টা প্রাপ্য ছিল।"
গাভাসকরের মন্তব্য, "ভারত দক্ষিণ আফ্রিকার ইনিংস থেকে কোনও শিক্ষা নেয়নি। তারা মাঠে নেমে প্রতিটি বলেই বাউন্ডারির আশায় ব্যাট চালিয়েছে। টি২০ ক্রিকেট এভাবে খেলতে হয় না। আপনাকে প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে। যদি তারা এমন একটি কঠিন পিচে ভালো রান করতে পারে, আপনাকে আপনার অহংকার বাদ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে এবং নিজেদের অ্যাডজাস্ট করতে হবে।"
তিলকের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে হতাশা প্রকাশ করে সানি বলেন, "তিলক বর্মা একজন খুবই 'স্ট্রিট-স্মার্ট' ব্যাটসম্যান। কিন্তু এই ম্যাচে তাঁর দৃষ্টিভঙ্গি আমাকে হতাশ করেছে। ইশান কিষাণ প্রথম ওভারেই আউট হন। ৯.৫ রানের প্রয়োজনীয় রান রেট থাকা সত্ত্বেও তিলক নিজেকে আরও সময় দিতে পারতেন।"
গাভাসকর আরও যোগ করেন, "অন্য প্রান্তে অভিষেক শর্মা তিনটি ম্যাচে শূন্য রান করেছেন। এমন পরিস্থিতিতে পাওয়ারপ্লে পার করা এবং একটি পার্টনারশিপ গড়ে তোলার দায়িত্ব তিলকের উপর ছিল, কিন্তু তিনি ব্যর্থ হন। পাওয়ারপ্লেতে সব সময় ৭০ রান তোলার প্রয়োজন পড়ে না। ৫৫-৬০ রানও একটি ভালো প্ল্যাটফর্ম হতে পারত। কিন্তু ভারতীয় ব্যাটারদের বেপরোয়া পদক্ষেপই আমেদাবাদে তাঁদের পতনের কারণ।"
জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের পরবর্তী ম্যাচের প্লেয়িং ইলেভেনে অক্ষর প্যাটেলকে ফেরানোর পক্ষে গাভাসকর। তিনি আগের দুটি ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "জিম্বাবোয়ের লাইনআপে খুব বেশি বাঁ-হাতি ব্যাটার না থাকায় আমি অক্ষর প্যাটেলকে প্লেয়িং ইলেভেনে ফিরিয়ে আনার কথা ভাবব। অর্শদীপ সিং-এর বদলে তাঁকে আনা যেতে পারে। তবে অর্শদীপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এতো ভালো বোলিং করেছেন যে, ভালো ছন্দে থাকা কাউকে আপনি বদলাতে চাইবেন না। তাই সম্ভবত তারা কোনও পরিবর্তন ছাড়াই একই দল নিয়ে মাঠে নামতে পারে।"
গাভাসকরের বিশ্বাস, "আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরকেই বাদ পড়তে হবে। তাঁকে ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি মাত্র দুটি ওভার বোলিং করেছেন এবং ব্যাট হাতেও কিছু করেননি। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তিনি চার ওভার বল করলেও কোনও উইকেট পায়নি। আমি মনে করি, ওয়াশিংটন সুন্দরের সময় শেষ হয়ে এসেছে। অক্ষর প্যাটেল নিশ্চিতভাবেই তার জায়গায় আসবেন।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications