আর নয় কলকাতা, এবার গম্ভীর সামলাবেন দিল্লি, দায়িত্ব পেয়ে যা বললেন গোতি
কেকেআর আউট দিল্লি ডেয়ারডেভিলস ইন। আইপিএলে -র নিলামের মঞ্চেই তাঁকে তুলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস।
কেকেআর আউট দিল্লি ডেয়ারডেভিলস ইন। আইপিএলে -র নিলামের মঞ্চেই তাঁকে তুলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। আসলে কেকেআর এ মরশুমে অধিনায়কত্বের মুকুট হাতছাড়া হওয়ার সম্ভবনাতেই কলকাতা ছেড়ে দিল্লিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। তাই জানাই ছিল এবার দিল্লির রাজা তিনিই হবেন।
আর বুধবার সেটাতেই সরকারি সিলমোহর ছেপে দিল দিল্লি ডেয়ারডেভিলস। দীর্ঘ ৭ বছর নাইটদের অধিনায়ক ছিলেন গম্ভীর। দু'বার কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। এবারের নিলামে ২.৮ কোটি টাকায় ঘরের ছেলেকে তুলে নিয়েছিল দিল্লি। কলকাতায় যোগ দেওয়ার আগে আইপিএলের প্রথম তিন বছর দিল্লিতেই ছিলেন গম্ভীর।
He is back home and he is here to lead.
The man in charge, @GautamGambhir has arrived!#DilDilli #DilliKaKaptaan pic.twitter.com/Ya6D5GxOPC
— Delhi Daredevils (@DelhiDaredevils) March 7, 2018
২০১১ সালে দিল্লি থেকে নাইট রাইডার্সে এসেছিলেন গম্ভীর। ২০১২ সালে কলকাতা প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার গম্ভীর করেছিলেন ৫৯০ রান। ২০১৭ সালে গম্ভীরের ব্যাট থেকে এসেছিল ৪৯৮ রান। আইপিএলে দিল্লির কোচ এবার রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, 'লম্বা সময় ধরে গোতি একজন অধিনায়ক, ও আইপিএলের অন্য ফ্রাঞ্চাইজিতে থাকাকালীন প্রমাণ করেছে ও কত বড় নেতা। ও একটা আত্মবিশ্বাস আছে, যা দলকে উদ্বুদ্ধ করে। ড্রেসিংরুমে সকলেই ওঁকে সম্মান করে। দলের পক্ষ থেকে শুভেচ্ছা।'
এপ্রিলের ৮ তারিখ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় প্রথম ম্যাচ খেলবে দিল্লি ডেয়ার ডেভিলস।
Click it and Unblock the Notifications