Gautam Gambhir: কেকেআরে বড় ভাঙন ধরাচ্ছেন গম্ভীর! অভিষেকের সঙ্গে ভারতের ড্রেসিংরুমে চাইছেন বিশ্বস্ত সতীর্থকে

Gautam Gambhir: গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হয়েছেন। সাপোর্ট স্টাফ নিয়োগের ক্ষেত্রেও তাঁর মতামতকে গুরুত্ব দিচ্ছে বিসিসিআই। যার ফলে বড় ভাঙন ধরতে চলেছে কলকাতা নাইট রাইডার্সে।

অভিষেক নায়ারের সঙ্গে রায়ান টেন দুশখাতেকেও গম্ভীর চাইছেন বলে দাবি ক্রিকবাজের প্রতিবেদনে। তেমনটা হলে, কেকেআরের তিন সাপোর্ট স্টাফ থাকবেন ভারতীয় দলে।

Gautam Gambhir

হেড কোচ রাহুল দ্রাবিড়ের সময়ে ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ ছিলেন টি দিলীপ। বোর্ডসূত্রে খবর, এই তিনজনের মধ্যে টি দিলীপকে রেখে দিতে চাইছেন বিসিসিআই কর্তারা। তবে দুশখাতের জন্য সওয়াল করছেন গম্ভীর।

আগে জানা গিয়েছিল, গৌতম গম্ভীর কথা বলেছেন জন্টি রোডসকে, ভারতীয় দলের ফিল্ডিং কোচ হওয়ার প্রস্তাব নিয়ে। যদিও ক্রিকবাজের প্রতিবেদনে দাবি, দুশখাতের হয়েই গম্ভীর ব্যাট ধরেছেন। গম্ভীরের অধিনায়কত্বে দুশখাতে কেকেআরের হয়ে খেলেছেন। পরে তিনি নাইটদের ফিল্ডিং কোচ হন।

বিসিসিআই অবশ্য এখনও কোনও বিদেশিকে কোচিং স্টাফ হিসেবে রাখতে চাইছে না। গম্ভীর সেই অবস্থান বদলাতে পারেন কিনা তা বলবে সময়। দুশখাতে গম্ভীরের অধিনায়কত্বে কেকেআরে খেলেছেন। পরে ফিল্ডিং কোচের দায়িত্ব পান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, মেজর লিগ ক্রিকেট, আইএলটি২০-তে কেকেআরের দলগুলির সঙ্গেও তিনি যুক্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দুশখাতের ভূয়সী প্রশংসা করেছিলেন গম্ভীর। তিনি জানান, ৪২ বছরের জীবনে তিনি সবচেয়ে নিঃস্বার্থ যে টিমম্যানকে পেয়েছেন তাঁর নাম রায়ান টেন দুশখাতে। তাঁর জন্য গম্ভীর বুলেটের সামনে দাঁড়াতেও প্রস্তুত। আজীবন তাঁকে বিশ্বাস করার কথাও উল্লেখ করেন গম্ভীর।

গম্ভীর তুলে ধরেছিলেন ২০১১ সালের কথা, যেবার তিনি নাইটদের প্রথম নেতৃত্ব দেন। গম্ভীরের কথায়, দুশখাতে ২০১১-র বিশ্বকাপে দারুণ খেলেছিলেন। সেবার কেকেআরে আমাদের চার বিদেশি ছিল। একটি ম্যাচে আমরা তিন বিদেশি নিয়ে নামি। দুশখাতে মাঠে জল নিয়ে গিয়েছিলেন। তাঁর চোখে-মুখে হতাশার ছাপ ছিল না। এটাই দলের প্রতি নিঃস্বার্থ মনোভাব।

বিক্রম রাঠোরের জায়গায় অভিষেক নায়ারের ব্যাটিং কোচ হিসেবে আসা একরকম পাকা। তবে তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগের ভাবনাও রয়েছে। টি দিলীপকে ফিল্ডিং কোচ করা হলে এবং গম্ভীরের দাবিমতো দুশখাতেকেও আনা হলে তাঁকে সহকারী কোচের পদ দেওয়া হয় কিনা তা নিয়ে চর্চা রয়েছে। সেক্ষেত্রে অভিষেক ব্যাটিং কোচ হিসেবে থাকবেন।

তবে সব কিছুই এখন আলোচনার পর্যায়ে রয়েছে। কেকেআরের হেড কোচ বা কোচিং স্টাফে থাকা অনেকেই বিভিন্ন জাতীয় দলের কোচ হয়েছেন। সেই তালিকায় গম্ভীরের নাম যোগ হলো। তবে বিদায়ী মেন্টর যদি কেকেআরের চ্যাম্পিয়ন হওয়া দলের আরও দু-জনকে নিয়ে যান তাহলে মেগা নিলামের আগে বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে শাহরুখ খানের দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+