Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: কবে অস্ট্রেলিয়ায় ফিরে আসবেন গম্ভীর? প্রস্তুতি ম্যাচ শুরুর আগেই বিরাট আপডেট দিলেন অভিষেক নায়ার

বর্ডার-গাভাসকর ট্রফির মাঝেই ভারতে ফিরে এসেছেন কোচ গৌতম গম্ভীর। জানা গিয়েছে, পরিবারে জরুরি অবস্থার কারণেই তড়িঘড়ি দেশে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়ার হেড কোচকে। ভারতের দুর্দান্ত জয়ের পর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেই ফিরে আসবেন গম্ভীর। আগামী ৬ ডিসেম্বর থেকে পিঙ্ক বলের টেস্ট ম্যাচ শুরু হবে। তার আগেই ডনের দেশে প্রত্যাবর্তন হবে হেড কোচের।

শনিবার থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে পিঙ্ক বলের দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ভারতীয়। তার আগে শুক্রবার ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার সাংবাদিক সম্মেলনে গম্ভীরের অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে বিরাট আপডেট দিলেন। প্রস্তুতি ম্যাচের আগে গম্ভীর জানিয়েছেন, গৌতম ভাই খুব দ্রুত এখানে ফিরে আসবেন। আমি এখনও সঠিক তারিখ সম্পর্কে নিশ্চিত নই, তবে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে তিনি অ্যাডিলেডে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

পারিবারিক কারণেই গম্ভীরকে দেশে ফিরে যেতে হয়েছে। তবে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে ভারতীয় শিবিরে যোগ দেবেন সেই বিষয়টি প্রস্তুতি ম্যাচের আগেই স্পষ্ট করে দিলেন তাঁর সহকারী নায়ার। অন্যদিকে, ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। প্রস্তুতি ম্যাচে খেলতে পারেন রোহিত শর্মা। কারণ নিউজিল্যান্ড সিরিজের পর আর ম্যাচ খেলেননি রোহিত।

রোহিত প্রসঙ্গে অভিষেক নায়ার বলেছেন,দলে রোহিত শর্মার উপস্থিতি সবসময় পরিবেশকে অন্যমাত্রা দেয়। তিনি সব সময় ক্রিকেটারদের পাশে থাকেন। দলের পরিবেশ সবসময় উজ্জ্বল এবং মজাদার করে রাখেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোহিতের অন্তর্ভুক্তি দলের পরিবেশকে আরও চাঙ্গা করেছে।

অভিষেক নায়ার জানিয়েছেন, শুক্রবার প্রধানমন্ত্রীর একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলানোর আগে শুভমান গিলকে ফিজিও ফের একবার পরীক্ষা করবেন। অভিষেক নায়ার অবশ্য শুক্রবারের সাংবাদিক সম্মেলনে বলেছেন, গিল আজ এখানে ব্যাটিং করছেন। তবে মূল্যায়ন আমাদের ফিজিও করবে। আমি তাঁর অবস্থা সম্পর্কে অবগত নই। কিন্তু, ব্যাটিং করার সময় তাঁকে খুব স্বাচ্ছন্দ্য দেখাচ্ছিল। আগামীকাল ম্যাচের সিদ্ধান্ত নেওয়া হবে গিলকে নিয়ে।

প্রথম টেস্টে অশ্বিন-জাদেজাকে বাদ দিয়েই প্রথম একাদশ সাজানো হয়েছিল। কিন্ত প্রথম একাদশে সুযোগ না পেলেও অশ্বিন এবং জাদেজা যে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সবকিছু মেনে নিয়েছেন সেটা শুক্রবার স্পষ্ট করে দিলেন নায়ার।

নায়ার বলেছেন, এটা তখনই কঠিন যখন আপনার সিনিয়ররা থাকে যারা এটা বোঝে না। আপনার যখন জাড্ডু এবং অশ্বিনের মতো সিনিয়ররা থাকে, যারা বোঝে যে দল কী করতে চাইছে, আমি মনে করি এটি খুব সহজ হয়ে যায়। অশ্বিন এবং জাড্ডু এখানে যেভাবে ছোট ছেলেদের ভালো করতে সাহায্য করছে তাতে আমরা খুব খুশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+