সচিন তেন্ডুলকর বনাম বিরাট কোহলি, কাকে সেরা বাছলেন গৌতম গম্ভীর?

সচিন তেন্ডুলকর বনাম বিরাট কোহলি, কাকে সেরা বাছলেন গৌতম গম্ভীর?

সচিন তেন্ডুলকর বনাম বিরাট কোহলি। সেরা কে? এই প্রশ্ন এখন ক্রিকেট মহলে কান পাতলে শুনতে পাওয়া যায়। একই সঙ্গে লেজেন্ড সচিনের রেকর্ড বিরাট কোহলির পক্ষে অতিক্রম করা সম্ভব কিনা, তা নিয়েও ক্রিকেট প্রেমীদের মধ্যে আগ্রহ শেষ নেই। সে ব্যাপারেই নিজের ধারণা ব্যক্ত করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।

সচিনের কেরিয়ার

সচিনের কেরিয়ার

ভারতের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ান ডে খেলা সচিন তেন্ডুলকর দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬ রান করেছেন। ১০০টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর ঝুলিতে। ওয়ান ডে-তে একটি দ্বিশতরানও রয়েছে তাঁর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে এই নজির গড়েছিলেন সচিন।

বিরাটের কেরিয়ার

বিরাটের কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। টেস্টে এখনই সম্ভব না হলেও ওয়েন ডে সেঞ্চুরির সংখ্যায় আর কয়েক দিনের মধ্যেই হয়তো সচিন তেন্ডুলকরকে টপকে যাবেন বিরাট।

কঠিন নিয়ম

কঠিন নিয়ম

ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলির থেকে সচিন তেন্ডুলকরকে এগিয়ে রেখেছেন গৌতম গম্ভীর। কারণ মাস্টার ব্লাস্টারের সময় ক্রিকেটের নিয়ম অনেক কঠিন ছিল বলে মনে করেন গৌতি। সচিনের সময় সাদা বলের ক্রিকেটে সার্কেলের ভিতরে চার জন ফিল্ডার থাকত বলে জানিয়েছেন গম্ভীর। আর এখন পাওয়ার প্লে-র অন্তর্ভূক্তির জেরে পাঁচ জন ফিল্ডার সার্কেলের ভিতরে থাকায় ব্যাটসম্যানদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছে বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার।

বিরাটও দুর্দান্ত

বিরাটও দুর্দান্ত

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান আখ্যা দিয়েও, ক্রিকেটের যে কাঠিন্য ভেদ করার নিরিখে সচিন তেন্ডুলকরকেই সেরা বলে বিবেচনা করেছেন গৌতম গম্ভীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+