BCCI: চূড়ান্ত হয়ে গেল দ্রাবিড়ের উত্তরসূরি! নতুন কোচের নাম কবে ঘোষণা করবে বিসিসিআই?

টি২০ বিশ্বকাপের মধ্যেই ভারতীয় দলের কোচ নিয়ে চর্চা তুঙ্গে। রাহুল দ্রাবিড়েৱ উত্তরসূরি করে হবেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। কোচের দৌড়ে প্রথম থেকেই ফেভারিট অবশ্যই গৌতম গম্ভীর। কিন্তু মাঝে তিনিই আবার ধোঁয়াশা তৈরি করেছিলেন, যদিও শনিবার পাওয়া গেল বিরাট আপডেট।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গম্ভীরের নাম প্রায় পাকা হয়ে গিয়েছে।ভারতীয় বোর্ডের লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পর্যন্ত তিন ফরম্যাটের জন্য এক জন কোচই নিয়োগ করবে বোর্ড। টি২০বিশ্বকাপ শেষ হলেই ভারতের নতুন কোচের নাম ঘোষণা করা হবে বোর্ডের পক্ষ থেকে। সব কিছু ঠিক ঠাক থাকলে গম্ভীরই হতে চলেছেন ভারতীয় দলের নতুন কোচ।

gautam gambhir

মূলত দীর্ঘ দিন পরিবারের থেকে দূরে থাকার কারণেই গম্ভীর জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে রাজী ছিলেন না। পাশাপাশি আইপিএলের বেশ কিছু দলের লোভনীয় প্রস্তাবও রয়েছে। অতীতে কোনও দেশ বা ফ্র্যাঞ্চাইজ়ির কোচিং না করালেও ২০২৪ সালে মেন্টর হিসাবে কেকেআরকে আইপিএল জেতানোর পরেই গম্ভীরকে মনে ধরেছে বিসিসিআইয়ের। ফলে তাঁকেই কোচ করতে চাইছেন কর্তারা।

কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সঙ্গে নাইট রাইডার্স তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুকুট জেতার পরে ম্যাচ-পরবর্তী উদযাপনের সময় একটি দীর্ঘ সময় কথা বলতে দেখা গিয়েছিল। এম এ চিদাম্বরম স্টেডিয়াম যখন সেলিব্রেশনে মেতে গোটা নাইট শিবির, গম্ভীর জয় শাহ এবং সভাপতি রজার বিনি সহ বিসিসিআই শীর্ষ কর্তাদের সাথে দেখা সাক্ষাৎ করেন ও কথাও বলেন।

গম্ভীর ২০০৭ সালে ভারতের টি২০ বিশ্বকাপ ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়ী দলেক অংশ ছিলেন। তিনি ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত সাতটি আইপিএল মরশুমে কেকেআর-এর অধিনায়কত্ব করেছিলেন এবং তারা পাঁচবার প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল। তাঁর অধীনে ২০১২ এবং ২০১৪ সালে দুটি শিরোপা জিতেছিল নাইটরা। তাঁর নেতৃত্বে ২০১৪ সালে বিলুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ফাইনালেও পৌঁছেছিল কেকেআর.

কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে আছেন গম্ভীর। মালিক শাহরুখ খান তাকে দলে ফিরিয়ে এনেছিলেন, নাইট কর্ণধার চাইছেন আগামী এক দুই বছর নয় এক দশক কেকেআরের দায়িত্ব নিন গৌতম গম্ভীর।অর্থাৎ, আগামী ১০ বছর কী ভাবে দল চলবে তার নীল নকশা তৈরি করার দায়িত্ব গম্ভীরকে দিতে চান শাহরুখ। জাতীয় দলের কোচ হলে গম্ভীরকে কেকেআরের দায়িত্ব ছাড়তে হবে, সেইসঙ্গে ধারাভাষ্য দেওয়ার কাজও ছাড়তে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+