BCCI: নাইটদের মেন্টরই বিসিসিআইয়ের পছন্দের শীর্ষে, আইপিএলের পর বড় দায়িত্ব পাচ্ছেন গম্ভীর?

টি২০ বিশ্বকাপের পর নতুন কোচ নিয়োগ করা হবে ভারতীয় দলের জন্য। ইতিমধ্যেই বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। আলোচনায় উঠে আসছে একাধিক দেশি-বিদেশি হেভিওয়েট কোচের নাম। এবার এই তালিকায় আরও বড় চমক।

রাহুল দ্রাবিড়ের মেয়াদ জুনে টি২০ বিশ্বকাপের সমাপ্তিতে শেষ হওয়ার পরে ভারতের পুরুষদের প্রধান কোচের পদ গ্রহণ করার পরে প্রাক্তন ভারতীয় ব্যাটার গৌতম গম্ভীর বিসিসিআইয়ের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন।

Gautam Gambhir

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন বলছে, গম্ভীর, যিনি বর্তমানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পরামর্শদাতা, তাঁর আগ্রহের পরিমাপ করার জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেকেআর তাদের আইপিএল অভিযান শেষ করার পরে আরও আলোচনা হবে বলেই আশা করা হচ্ছে। ভারতের প্রধান কোচের চাকরির জন্য আবেদন করার সময়সীমা ২৭ মে, আইপিএল ফাইনালের একদিন পরে।

যদিও ৪২ বছর বয়সী গম্ভীরের আন্তর্জাতিক বা ঘরোয়া পর্যায়ে কোচিং করার অভিজ্ঞতা নেই, তিনি দুটি আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে কোচিং স্টাফের দায়িত্বে রয়েছেন। তিনি আইপিএল ২০২২ এবং ২০২৩ সালে লখনউ সুপার জায়ান্টসের পরামর্শদাতা ছিলেন - তারা উভয় মরসুমে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল। এবার তিনি কেকেআরের মেন্টর, এবার নাইটরা পয়েন্ট টেবিলের শীর্ষে লিগ পর্ব শেষ করবে।
লখনউ থেকে কেকেআর-এ গম্ভীরের স্থানান্তর অপ্রত্যাশিত ছিল কিন্তু জানা যায়, যে তাকে ফ্র্যাঞ্চাইজির প্রধান মালিক শাহরুখ খান দলের পরামর্শদাতা হতে রাজি করানো হয়েছিল।

ভারতীয় বোর্ডের লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পর্যন্ত তিন ফরম্যাটের জন্য এক জন কোচই নিয়োগ করবে বোর্ড। নতুন কোচকে একাধিক শর্ত পূরণ করতে হবে।বিজ্ঞাপনে বলা হয়েছে, ' যে দল যে কোনও ফর্ম্যাটে যে কোনও পরিস্থিতিতে সাফল্য আনার ক্ষমতা থাকতে হবে অর্থ্যাত দেশে-বিদেশে সর্বত্র সাফল্যের ব্লু-প্রিন্ট থাকতে হবে নতুন কোচের কাছে।আরও এক উল্লেখযোগ্য পয়েন্ট, 'তারকা খচিত দলের ক্রিকেটারদের সামলানোর ক্ষমতা থাকতে হবে, প্রত্যাশার চাপ নিতে সক্ষম হতে হবে সংশ্লিস্ট কোচকে। '

গম্ভীর ২০০৭ সালে ভারতের টি২০ বিশ্বকাপ ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়ী দলেক অংশ ছিলেন। তিনি ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত সাতটি আইপিএল মরশুমে কেকেআর-এর অধিনায়কত্ব করেছিলেন এবং তারা পাঁচবার প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল। তাঁর অধীনে ২০১২ এবং ২০১৪ সালে দুটি শিরোপা জিতেছিল নাইটরা। তাঁর নেতৃত্বে ২০১৪ সালে বিলুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ফাইনালেও পৌঁছেছিল কেকেআর, এবার রোহিত বিরাটদের কোচ হবেন গম্ভীর? জল্পনা তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+