Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gautam Gambhir: ভারতীয় দলের হেড কোচের এ কী কাণ্ড! গম্ভীরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, তুমুল আলোড়ন

Gautam Gambhir: গৌতম গম্ভীরকে নিয়ে তুমুল আলোড়ন। সোশ্যাল মিডিয়ায় ঝড়। ভারতীয় দলের হেড কোচের বিরুদ্ধে ফ্যান্টাসি ক্রিকেটের বেটিং অ্যাপের প্রচার করার অভিযোগ উঠল।

দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। আজ হায়দরাবাদে টি২০ বিশ্বকাপজয়ীরা নামবে হোয়াইটওয়াশ নিশ্চিত করার লক্ষ্যে। তার আগেই গম্ভীর জড়ালেন বিতর্কে।

Gautam Gambhir

আজ গৌতম গম্ভীরের এক্স হ্যান্ডলে রিয়াল ১১ নামক একটি অ্যাপের প্রচার করা হয়েছে। যাতে ভারত-বাংলাদেশ টি২০ সিরিজ নিয়ে ফ্যান্টাসি ক্রিকেট খেলার আহ্বান জানিয়ে বিপুল আর্থিক পুরস্কার জেতার সম্ভাবনায় ক্রিকেটপ্রেমীদের প্রলুব্ধ করা হয়েছে। গৌতম গম্ভীর যে ওই সংস্থার বাণিজ্যেক মুখ, সেটাও স্পষ্ট তাঁর ছবি থাকায় এবং গম্ভীর নিজে এই প্রচার সংক্রান্ত পোস্ট করায়।

ওই পোস্টে লেখা রয়েছে. টি২০ সিরিজে ভারত বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্য বজায় রাখবে বলে আশা রাখি। রিয়াল ১১ অফিসিয়ালে সিরিজটি উপভোগ করুন। হ্যাঁ বা না লিখে নিজেদের মতামত জানান এবং সেই সঙ্গে জিতে নিন আর্থিক পুরস্কার। সাইন আপ কোড GAMBHIR & GET ₹100 বলেও লেখা আছে।

একইসঙ্গে প্রচারমূলক বার্তায় এমনও সতর্কবার্তা দেওয়া রয়েছে যে, এই খেলা অভ্যাসে পরিণত হতে পারে, আর্থিক ঝুঁকিও রয়েছে। অর্থাৎ অপ্রীতিকর কিছু ঘটলে তার দায় যে সংশ্লিষ্ট ব্যক্তিরই, সংস্থাটির নয়, সেটাও উল্লেখ করা হয়েছে। গম্ভীরের দ্বিচারিতা নিয়ে সরব হয়ে এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।

এক সাক্ষাৎকারে গম্ভীর কয়েকজন ক্রিকেটারকে সমালোচনা করেছিলেন পান মশলার বিজ্ঞাপন করার জন্য। তিনি বলেছিলেন, আমি ভাবতেই পারি না কোনও ক্রিকেটার পান মশলার বিজ্ঞাপন করতে পারেন বলে। এটা খুবই বিরক্তিকর ও হতাশাজনক। সে কারণেই আমার পরামর্শ, রোল মডেল বাছার সময় সতর্ক থাকুন। এগুলি কি ধরনের দৃষ্টান্ত স্থাপন?

গম্ভীর আরও বলেছিলেন, কেউ তাঁর নামে নন, সম্মানিত হন, পরিচিতি পান কাজের মাধ্যমে। কোটি কোটি শিশুরা যেখানে ফলো করছে, সেখানে টাকা অতটা গুরুত্বপূর্ণ নয় যে কেউ পান মশলার বিজ্ঞাপন করবেন। অর্থ উপার্জনের জন্য অনেক পথ খোলা। বড় ধরনের অর্থ উপার্জনের উপায় প্রত্যাখ্যান করার সাহস থাকাটাই জরুরি।

এবার গম্ভীরকে সেই একই অস্ত্রে বিঁধছেন সমর্থকরা। যুবসমাজকে বিপথে ঠেলার মতো একটি সংস্থার বিজ্ঞাপন গম্ভীর নিজে কীভাবে করতে পারেন, তাও ভারতীয় দলের কোচ হিসেবে, সেই প্রশ্নই এখন বড় আকার নিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+