Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BCCI: ফাঁস হল কোচ নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র, দলে নিরঙ্কুশ আধিপত্য চাইছেন গম্ভীর?

ভারতীয় দলের নতুন কোচ নিয়ে বিসিসিআইয়ের তৎপরতা তুঙ্গে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ফাঁকা মাঠেই গোল দিতে চলেছেন গৌতম গম্ভীর। কিন্তু ইন্টারভিউ পর্বে গম্ভীরের প্রতিপক্ষ হয়েছেন ডব্লিউভি রামন। কিন্ত রামনের থেকে অনেকটাই এগিয়ে আছেন গম্ভীর।

মঙ্গলবার বোর্ডের সদর দফতরে ৪০ মিনিটের ইন্টারভিউ দিয়েছেন গম্ভীর। অন্য আবেদনকারী হিসেবে ডব্লিউভি রামনের নাম শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু গম্ভীরের পরবর্তী ভারতীয় কোচ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। ইন্টারভিউ পর্বে কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল গম্ভীর এবং রামনকে? এবার প্রকাশ্যে এল কোচ নিয়োগের পরীক্ষার প্রশ্ন তালিকাও।

Gautam Gambhir

বিসিসিআই গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটির সামনে পরীক্ষা দেন গম্ভীর ও রামন। তাঁদের উভয়কেই মূলত তিনটি প্রশ্ন করা হয়, প্রথম প্রশ্ন ছিল দলের কোচিং স্টাফ সম্পর্কে আপনার ধারণা কী?

ভারতীয় দলে তারকার ছড়াছড়ি, নতুন কোচকে সাম‌লাতে হবে তারকাদের। এই প্রসঙ্গে দ্বিতীয় প্রশ্ন করা হয়।
ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই কয়েকজন সিনিয়ার ক্রিকেটার আছে, আগামী দিনে তাদের বদলে নতুন ক্রিকেটাররা ঔ জায়গায় আসবে। আপনি কীভাবে রূপান্তর পর্বটি পরিচালনা করবেন? তৃতীয় প্রশ্ন ছিল বিভক্ত অধিনায়কত্ব( তিন ফর্ম্যাটে ভিন্ন অধিনায়ক), ঠাসা ক্রীড়াসূচি সামলানো ফিটনেস প্যারামিটার সম্পর্কে আপনার ধারণা কী? একইসঙ্গে প্রশ্ন করা হয় আইসিসি ট্রফি জিততে দলের ব্যর্থতার বিষয়ে আপনার মতামত কী?

ওই বৈঠকেই গম্ভীর পরিষ্কার করে দিয়েছেন, ভারতীয় টিমের কোচের পদে বসলে পুরে নিয়ন্ত্রণ নিজের হাতে রাখবেন। ভারতীয় দলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাই তাঁর। প্রথমত বোর্ড বা নির্বাচকদের হস্তক্ষেপ চান না তিনি, দ্বিতীয়ত নিজের সহকারীদের বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছেন গৌতি। দ্রাবিড়ের কোচিং স্টাফের অনেককেই ছেঁটে ফেলতে পারেন গম্ভীর। ভারতীয় দলে তারুণ্যের জোয়ার আনতে চান তিনি।

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিই শেষ সুযোগ হতে চলেছে একঝাঁক সিনিয়র তারকার কাছে,
তিন ফর্ম্যাটে ৩টে টিম চাইছেন গম্ভীর। এর ভালো ও খারাপ দুই দিকই রয়েছে। ভালো যেটা হল, তারকা নির্ভরতা কমবে। পুল হিসেবে ক্রিকেটারদের লম্বা তালিকায় থাকবে নির্বাচকদের হাতে। অনেক নতুন মুখ উঠে আসার সুযোগ পাবেন। চোট-আঘাত সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি পাবে ভারত।

ঠিক যেমনটা ক্যাপ্টেন হওয়ার সময় ধোনি রেখেছিলেন। অর্থাৎ টিমে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা থাকলেও দল নিয়ন্ত্রণের চাবিকাঠি থাকবে তাঁর হাতেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+