ধোনির জন্য ক্ষেতের মাঝে গান ধরলেন বলিউড অভিনেতা, ভাইরাল হল ভিডিও

ধোনির জন্য ক্ষেতের মাঝে গান ধরলেন বলিউড অভিনেতা, ভাইরাল হল ভিডিও

চলতি মাসের ৭ জুলাই ৩৯-এ পা দিয়েছেন ধোনি। দেশের প্রাক্তন অধিনায়কের জন্মদিনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের উৎসাহ-উন্মাদনা ছিল দেখার মতো। এবার ধোনির জন্য গান ধরলেন এক অভিনেতা।

ধোনির জন্মদিনে প্রকাশ পেয়েছে গান

ধোনির জন্মদিনে প্রকাশ পেয়েছে গান

এর আগে ধোনিকে জন্মদিনে গান উৎসর্গ করে বিশেষ উপহার দিয়েছেন ডোয়েন ব্র্যাভো। ধোনির ৩৯ তম জন্মদিনে ক্যারিবিয়ান ক্রিকেটার ব্র্যাভো 'নাম্বার সেভেন' গানের উদ্বোধন করেন। সোশ্যাল মিডিয়ায় ব্র্যাভো 'নাম্বার সেভেন' প্রকাশ পাওয়ার পর সেই গান যথেষ্ট সারা ফেলে দিয়েছে। এবার ধোনিকে ভালোবেসে বলিউড অভিনেতা গান ধরলেন।

বলিউডে ধোনি ভক্ত

বলিউডে ধোনি ভক্ত

বলিউডে ধোনির অসংখ্য গুণমুগ্ধ ফ্যান রয়েছেন। তাঁদের মধ্যে একজন বিনীত কুমার। পরিচালক অনুরাগ কাশ্যপের একাধিক সিনেমায় এই অভিনেতা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সেই বিনীত কুমার অতিবড় ধোনির ভক্ত সেটা জানা ছিল না।

ধোনির জন্মদিন উপলক্ষ্য গান রচনা অভিনেতার

ধোনির জন্মদিন উপলক্ষ্য গান রচনা অভিনেতার

ধোনির জন্মদিন উপলক্ষে বিনীত ধোনিকে নিয়ে আস্ত একটি গান রচনা করে ফেলেছেন। গান লেখা থেকে শুরু করে সুর দেওয়া, বলিউড অভিনেতা সবটাই নিজে করেছেন বলে জানিয়েছেন।

ধোনি যখন ক্ষেতে, ক্ষেতের মাঝেই তাই গান ধরলেন অভিনেতা

করোনায় গৃহবন্দি হেয়ে ধোনি রাঁচির ফার্মহাউসে এখন ক্ষেতের কাজে মন দিয়েছেন। তাঁর ফ্যান বিনীতও তাই এবার ক্ষেতের মাঝে দাঁড়িয়ে মাহিকে নিয়ে রচনা করা গান গাইলেন। ধোনিকে নিয়ে বিনীতের সেই গান নেট নাগরিকদের বেশ মনে ধরেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+