Gambhir vs Sreesanth: ফিক্সার-সহ অপশব্দ প্রয়োগের পরও হাসি পাচ্ছে গম্ভীরের! ফুঁসছেন শ্রীসন্থ
Gambhir vs Sreesanth: লেজেন্ডস লিগ ক্রিকেট ম্যাচ চলাকালীন গতকালই গৌতম গম্ভীরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল এস শ্রীসন্থকে। এই ম্যাচে শ্রীসন্থদের হারায় গম্ভীরের নেতৃত্বাধীন দল।
এলিমিনেটর শেষের পরই ইনস্টাগ্রামে লাইভে এসে চাঞ্চল্যকর বক্তব্য তুলে ধরেন শ্রীসন্থ। ক্রিকেট মাঠে যে ধরনের আচরণ ও ভাষা প্রয়োগ গম্ভীরর করেছেন তা মানা যায় না বলে দাবি করেন তিনি।

শ্রীসন্থ জানিয়েছিলেন, গম্ভীর ঠিক কী বলেছেন তা যথাসময়েই সামনে আনবেন। গম্ভীর প্রাক্তন ক্রিকেটার, বিজেপির সাংসদ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছেন। এহেন গম্ভীরের বিরুদ্ধে শ্রীসন্থ সরব হতেই তাঁর বক্তব্য ভাইরাল হতে দেরি হয়নি। আজও শ্রীসন্থ লাইভে এসে ওই অধ্যায় নিয়ে সরব হয়েছেন।
শ্রীসন্থের দাবি, গম্ভীর তাঁকে উদ্দেশ করে বারবার ফিক্সার, ফিক্সার বলেছেন। তু ফিক্সার হ্যাঁয় থেকে শুরু করে জঘন্য গালিগালাজও দেন বলে অভিযোগ। সে কারণেই শ্রীসন্থ বলেছিলেন, ঘম্ভীর যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন, তাও আবার ক্রিকেট মাঠে, তা প্রত্যাশিত নয়। তবে নিজের সতীর্থদের সঙ্গে গম্ভীর যে বারেবারেই দুর্ব্যবহার করেন, তা ফের প্রমাণিত।
শ্রীসন্থ আরও জানিয়েছেন, গম্ভীর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করলেও তিনি পাল্টা কোনও খারাপ শবদ প্রয়োগ করেননি। শুধু গম্ভীরের কাছে জানতে চেয়েছিলেন, তিনি এ সব কথা কেন বলছেন? তাতেই বাদানুবাদের সূত্রপাত। বিভিন্ন সময় গম্ভীর শ্রীসন্থকে ফিক্সার বলে অভিহিত করেন এবং আম্পায়াররা গতকালের পরিস্থিতি সামলাতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।
পাবলিক রিলেশনসে প্রচুর অর্থ ব্যয় করার ক্ষমতা গম্ভীরের থাকলেও তাঁর নেই বলে জানান শ্রীসন্থ। তিনি বলেন, পিআরের মাধ্যমে একটা কথা ছড়ানোর চেষ্টা চলছে যে, গম্ভীর ফিক্সার বলেননি, সিক্সার বলেছিলেন! এটা সত্যি নয়। সত্যি কথাকেই বিশ্বাস করার আর্জি জানান শ্রীসন্থ।
শ্রীসন্থের স্ত্রীও গম্ভীরকে কটাক্ষ করে বলেছেন, যাঁদের সঙ্গে দীর্ঘদিন খেলেছেন তাঁদের সঙ্গে এমন আচরণ অপ্রত্যাশিত। এ ধরনের ঘটনা থেকে বোঝা যায় কে কীভাবে বড় হয়েছেন।
Smile when the world is all about attention! pic.twitter.com/GCvbl7dpnX
— Gautam Gambhir (@GautamGambhir) December 7, 2023
তবে গম্ভীর এখনও এই বিতর্কে নিজে থেকে কোনও বিবৃতি দেননি। তবে এক্স হ্যান্ডলে নিজের একটি হাসি মুখের ছবি দিয়ে নাম না করে নিশানা করেন শ্রীসন্থকেই। তাঁর কথায়, দৃষ্টি আকর্ষণের বিষয়টি দেখে হাসিই পায়।
(ছবি- পিটিআই ও শ্রীসন্থের ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications