Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gambhir vs Sreesanth: গম্ভীরের বিরুদ্ধে মন্তব্য করে বেকায়দায় শ্রীসন্থ, ফিক্সার কাণ্ডে পেলেন আইনি নোটিশও

শীতের শুরুতেই লেজেন্ডস লিগ ক্রিকেটে বিতর্কের আগুন। মাঠের বাইরে দ্বৈরথে জড়িয়ে পড়েছেন গৌতম গম্ভীর এবং শ্রীসন্থ। মাঠের ঘটনা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুলে বিতর্কের সূত্রপাত করেন শ্রীসন্থ। 'ফিক্সার' বিতর্কে এবার চাপে পড়লেন শ্রীসন্থ নিজেই। গম্ভীরের বিরুদ্ধে নিয়ম বর্হিভূত মন্তব্য করার জন্য শ্রীসন্থকে আইনি নোটিশ পাঠাল লিগের আয়োজক কমিটি।

এই নোটিশে শ্রীসন্থের বিরুদ্ধে টুর্নামেন্টের বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। একইসঙ্গে গম্ভীরের বিরুদ্ধে মন্তব্য করা ভিডিও গুলিও সোশ্যাল সাইট থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে লিগ কমিটির পক্ষ থেকে। একইসঙ্গে আম্পায়ারের রিপোর্টও শ্রীসন্থের বিপক্ষেই গিয়েছে। মাঠে থাকা আম্পায়ারের রিপোর্টে শ্রীসন্থের দাবি করা ফিক্সার শব্দেরও উল্লেখ নেই।

Gambhir vs Sreesanth

লেজেন্ডস লিগে ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টসের ম্যাচের মাঝে বিতর্কে জড়িয়ে পড়েন গম্ভীর ও শ্রীসন্থ। গুজরাতের শ্রীসন্থের একটি ওভারে পর পর চার এবং ছয় মারেন নাইট দলের বর্তমান মেন্টর। এরপরই কেরলের পেসার গোতির দিকে কড়া চোখে তাকিয়ে থাকেন। পরের বলটি যায় ফিল্ডারের কাছে। তখনই শ্রীসন্থ গম্ভীরকে কিছু একটা বলেন। পাল্টা মন্তব্য করেন গম্ভীরও।

বিষয়টি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আগেই উভয় দলের ক্রিকেটার এবং আম্পায়ারেরা এসে দুই ক্রিকেটারকে আলাদা করে দেন। বিষয়টি মাঠে মিটে যেতে পারত। কিন্তু ইস্যুটিকে আরও বিতর্কিত করে তোলেন শ্রীসন্থ, ম্যাচ শেষে সোশ্যাল সাইটে এই নিয়ে বক্তব্য রেখে নিশানা করেন একদা সতীর্থ গম্ভীরকে।

শ্রীসন্থের দাবি করেছিলেন, গম্ভীর তাঁকে বারবার ফিক্সার, ফিক্সার বলেছেন। তু ফিক্সার শুধু তাই নয় জঘন্য গালিগালাজও দেন বলে অভিযোগ। সে কারণেই শ্রীসন্থ বলেছিলেন, গম্ভীর যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন, তাও আবার ক্রিকেট মাঠে, তা একেবারই মেনে নেওয়া যায় না। তবে নিজের সতীর্থদের সঙ্গে গম্ভীর যে বারেবারেই দুর্ব্যবহার করেন, তা ফের প্রমাণিত।

শ্রীসন্থ আরও উল্লেখ করেন , গম্ভীর তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করলেও তিনি পাল্টা কোনও অপশব্দ প্রয়োগ করেননি। শুধু গম্ভীরের কাছে জানতে চেয়েছিলেন, তিনি এ সব কথা কেন বলছেন? ঘটনায় প্রথমে কোনও মুখ না খুললেও সমাজমাধমে ইঙ্গিতপূণর্ পোস্ট করেন গৌতম গম্ভীরও।

সোশ্য়াল মিডিয়ায় এক্স(টুইটার) অ্যাকাউন্টে নিজের ভারতীয় দলের জার্সি পরা একটি ছবি দিয়ে গম্ভীর ক্যাপশনে লিখেছেন,"স্মাইল হোয়েন দ্য ওয়ার্ল্ড ইজ় অল অ্যাবাউট অ্যাটেনশন।" যার বাংলা অর্থ, "যখন গোটা দুনিয়া দৃষ্টি আকর্ষণ করতে চায় তখন শুধু হাসো।"

গম্ভীরের এই পোস্টে মন্তব্য করেন শ্রীসন্থ। তিনি সরাসরি লিখেছেন, "তুমি এখন আর শুধু ক্রীড়াবিদ নও, সব থেকে বড় কথা, তুমি এখন জনপ্রতিনিধি । তার পরেও সব ক্রিকেটারের সঙ্গে ঝগড়া করছ। তোমার কী হয়েছে? আমি হাসি মুখেই সব কিছু দেখছিলাম। কিন্তু তুমি আমাকে ফিক্সার বললে। তুমি কি আদালতেরও উপরে?"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+