নামিবিয়া ম্যাচের প্রস্তুতিতে ভারত, বুমরাহ ফিট, পেটের সমস্যায় অনুশীলনে নেই অভিষেক, দলে যোগ দিলেন সুন্দর

টি২০ বিশ্বকাপে বৃহস্পতিবার দিল্লিতে ভারত খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচের আগে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা পেটের সমস্যায় ভুগছেন।

আজকের অনুশীলনে তিনি অনুপস্থিত ছিলেন। ফলে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের কপাল খুলতে পারে। তবে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়াশিংটন সুন্দর।

সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেন, "ওয়াশিংটন গতকাল দলে যোগ দিয়েছে, সে আজ অনুশীলন করবে। অভি'র (অভিষেক শর্মা) পেটে এখনও কিছু সমস্যা আছে, আমরা আশা করছি কিছু দিনের মধ্যে সে খেলার জন্য প্রস্তুত হবে।"

অন্যদিকে, জসপ্রীত বুমরাহকে নিয়ে স্বস্তির খবর মিলেছে। অনুশীলনে তাঁকে সম্পূর্ণ ফিট দেখায়। হালকা ওয়ার্ম আপ সেরে তিনি অধিনায়ক সূর্যকুমার যাদবকে পূর্ণ গতিতে বোলিং করেন, যা তাঁর সেরা ছন্দে ফেরার স্পষ্ট ইঙ্গিত। বেশ কয়েকবার সূর্যকে সমস্যাতেও ফেলেন বুমরাহ। দুশখাতে বলেন, "সে দশ দিন বল করেনি, তবে এখন অনেক ভালো বোধ করছে এবং চলাফেরা আরও সাবলীল হয়েছে। সুতরাং, আমরা দেখব অনুশীলন কেমন হয় এবং সেইমতো দল প্রস্তুত করব।"

অনুশীলনে সূর্যকুমার যাদব ও তিলক বর্মাকে ব্যাট হাতে ভালো ছন্দে দেখা গিয়েছে। বরুণ চক্রবর্তীর রহস্য স্পিনকে তাঁরা যেভাবে মোকাবিলা করেছেন, তা চোখে পড়ার মতো। সূর্য তাঁকে স্কোয়ার লেগের পিছনে স্লগ-সুইপ করেন; তিলক প্রায় ১০০ মিটার লম্বা এক ছক্কা হাঁকিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, যিনি সম্প্রতি চোট থেকে ফিরেছেন, প্রাথমিক ফিল্ডিং ড্রিলসে তাকে সতর্ক দেখা যায়। তিনি সেশনের প্রথম ভাগে বোলিং করেননি। তাঁকে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে এবং পরে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।

অনুশীলনের পরের অংশে ওয়াশিংটন ও কুলদীপ যাদব দুজনেই তিলক বর্মাকে বোলিং করেন। অভিষেক সুস্থ হয়ে উঠছেন, ওয়াশিংটন ধীরে ধীরে বোলিংয়ে ফিরছেন এবং বুমরাহ পূর্ণ ছন্দে ফেরার পর টিম ম্যানেজমেন্টকে নামিবিয়া ম্যাচের জন্য একাদশ বাছাইয়ের কঠিন কাজটা সেরে ফেলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+