IPL 2024: আইপিএলে শততম সেঞ্চুরি, ১ থেকে ১০০, মাইলস্টোন শতরানগুলি করেছেন কারা? জানুন বিস্তারিত
আইপিএলে শতরানের সেঞ্চুরি। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএল চলতি মরশুমে বয়স ১৭। শুক্রবার আইপিএলে গুজরাত বনাম চেন্নাই ম্যাচে একটি বিশেষ নজির তৈরি হল। আইপিএলে ১০০তম শতরানটি এল শুভমান গিলের ব্যাট থেকে। সিএসকের বিরুদ্ধে গুজরাত দলের অধিনায়ক শুভমান গিল ও সাই সুদর্শন মিলে জোড়া সেঞ্চুরি করলেন। তবে মাইলস্টোনে নাম লিখিয়ে রাখলেন গিলই।
গিল ও সুদর্শন দু্জনেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ৪৮ বলে ৯৬ রানে ছিলেন। প্রথমে সেঞ্চুরি পূর্ণ করলেন গিল, তাও ৫০ বলে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমান গিল। তিনি শতরানের গণ্ডি টপকান ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫০ বলে।

আইপিএলের ইতিহাসে প্রথম শতরান করেছিলেন কেকেআরের ব্রেন্ডন ্ম্যাকালাম। ২০০৮ সালের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই আরসিবির বিরুদ্ধে ৭৩ বলে ১৫৮ রান করেছিলেন ম্যাকালাম। আইপিএলে ১০তম শতরানটি করেছিলেন দিল্লির ডেভিড ওয়ার্নার। ২০১০ সালে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে ৬৯ বলে অপরাজিত ১০৭ করেন ওয়ার্নার।
২০১৩ সালে আইপিএলে এসেছিল ২৫তম শতরান। এই সেঞ্চুরিটি করেছিলেন রাজস্থানের শেন ওয়াটশন। সিএসকের বিরুদ্ধে ম্যাচে ৫৮ বলে ১০১ রান করেন। ২০১৬ সালে আইপিএলের ইতিহাসে ৪০তম শতরানটি করেন এবি ডিভিলিয়ার্স। তৎকালীন গুজরাত লায়ান্সের বিরুদ্ধে ম্যাচে ৫২ বলে অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলেন এবি।
আইপিএলের ৫০তম শতরানটি আসে ঋষভ পন্থের ব্যাট থেকে। ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ৬৩ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন পন্থ।২০২০ সালে ৬০তম মাইলস্টোন শতরানটি গড়েন পাঞ্জাব কিংসের মায়াঙ্ক অগরওয়াল। রাজস্থানের বিরুদ্ধে ৫০ বলে ১০৬ রান করেন।
২০২২ সালে আইপিএলে ৭৫তম শতরানটি করেন রাজস্থানের জস বাটলার।আরসিবির বিরুদ্ধে ৬০ বলে ১০৬ রান করেন।চলতি বছরে রোহিত শর্মা আইপিএলে ৯০তম শতরানটি করেন।৬৩ বলে ১০৫ রানের ইনিংস খেলেন সিএসকের বিরুদ্ধে। আর শততম শতরানটি এল গিলের ব্যাট থেকে।
IPL poster for 100 centuries. pic.twitter.com/DmMbEwyWiJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 11, 2024
চলতি আইপিএলে এখনও ১৪টি শতরান হয়েছে এটাই সর্বোচ্চ। আইপিএলে সর্বাধিক শতরান করেছেন কোহলি(৮টি)।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications