IPL 2024: অরেঞ্জ ক্যাপ কোহলির, বেগুনি টুপি জিতলেন হর্ষল, আইপিএলে কে কোন পুরস্কার পেলেন? দেখে নিন এক নজরে
দুই মাসের টান টান লড়াই শেষ। আইপিএলের তাজ উঠল কেকেআর দলের মাথায়। তৃতীয়বার চ্যাম্পিয়ন হল কেকেআরক। । ফাইনাল শেষে শুধু বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়াই নয়, আরও একগুচ্ছ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করল বিসিসিআই।এবার এক নজরে দেখে নেওয়া যাক কার দখলে কোন পুরস্কার এল, লক্ষ্মীলাভই বা কত হল?
আইপিএলের বিজয়ী দল কেকেআর পেল ২০ কোটি টাকা।রানার্স হওয়ার জন্য সানরাইজার্স পেল ১২.৫ কোটি টাকা। সর্বাধিক রানের জন্য অরেঞ্জ ক্যাপ জয়ী হলেন বিরাট কোহলি। এবারের আইপিএলে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কোহলি।

এবার আইপিএলে ৭৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতরান রয়েছে। ট্রফি ও ১০ লক্ষ টাকা পেলেন। তাঁর হয়ে পুরস্কার নিলেন শ্রেয়স আইয়ার। ২০২৩ সালের অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছিলেন শুভমান গিল। ১৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৮৯০ রান।
হর্ষল প্যাটেল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট(২৪) শিকারী। তিনি পেলেন বেগুনি টুপি ও ১০ লক্ষ তাঁর হয়ে পুরস্কার নিলেন ভুবনেশ্বর কুমার। ২০২১ সালের পর দ্বিতীয়বার এই ট্রফি পেলেন। টুর্নামেন্টের ইমার্জিং প্লেয়ার হলেন নীতীশ রেড্ডি ট্রফি ১০ লক্ষ টাকা ট্রফি জিতলেন।
টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েএবেল প্লেয়ার হলেন সুনীল নারিন, ট্রফির সঙ্গে ১০ লক্ষ টাকা পেলন।
টুর্নামেন্টের ইলেকট্রিক স্ট্রাইকার হলেন দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজ ম্যাগগ্রুক। সেরা ক্যাচ নেওয়ার পুরস্কার জিতলেন কেকেআরের রমনদীপ সিং। ১০ লক্ষ টাকা ও ট্রফি পেলেন।
সেরা মাঠের পুরস্কার জিতল রাজীব গান্ধী স্টেডিয়াম, ৫০ লক্ষ টাকা পেল হায়দরাবাদ ক্রিকেট সংস্থা।
সবথেকে বেশি চার মারার জন্য (৬৪টি) পুরস্কার পেলেন ট্রাভিস হেড, ১০ লক্ষ টাকা ও ট্রফি পেলেন।সর্বাধিক ছক্কা(৪২) মারা জন্য পুরস্কার পেলেন সানরাইজার্সের অভিষেক শর্মা। ট্রফি ও ১০ লক্ষ টাকা পেলেন।, এবারের আইপিএলে দীর্ঘতম (১১০মিটার) ছক্কাটি মারেন ধোনি।এবার সর্বোচ্চ দলগত স্কোর করেছে সানরাইজার্স হায়দরাবাদ। তারা ২০ ওভারে ৩ উইকেটে ২৮৭ রান তুলেছিল।
ফাইনালে স্ট্রাইকার অব দ্য ম্যাচ হলেন ভেঙ্কটেশ আইয়ার সঙ্গে পেলেন ১ লক্ষ টাকা ট্রফি। আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ার হলেন মিচেল স্টার্ক ১ লক্ষ টাকা ও ট্রফি পেলেন। ম্যাচের সুপার সিক্সেসের জন্য ভেঙ্কটেশ আইয়ার ১ লক্ষ টাকা ও ট্রফি। ম্যাচে সবচেয়ে বেশি ডট বল করার জন্য হর্ষিত রানা ১ লক্ষ টাকা, চারাগাছ পেলেন। প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেলেন মিচেল স্টার্ক, ৫ লক্ষ টাকা ট্রফি পেলেন ম্যাচে সবথেকে বেশি চার মারার জন্য রহমানুল্লাহ গুরবাজ ১ লক্ষ টাকা ট্রফি পেলেন।












Click it and Unblock the Notifications