IPL 2024: বল হাতে ম্যাচের রঙ বদলে দিতে পারেন, আসন্ন আইপিএলে নজর রাখবেন কোন বোলারদের উপরে?
আসছে আইপিএল, শুরু হয়ে গিয়েছে প্রহর গোনার পালা। লোকসভা ভোটের জন্য এবার এখনও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়নি। তবে প্রথম ১৫ দিনের সূচি ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। আইপিএল মানেই শুধু চার ছক্কার খেলা নয়। টি২০ এই ক্রিকেট লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বোলারদেরও। তাঁরাও ম্যাচ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আসন্ন আইপিএলে নজর রাখবেন কোন বোলারদের উপরে? সেই সংক্রান্ত তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২০২৩ সালের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন মহম্মদ শামি। কিন্তু এবার চোটেরক কারণে আইপিএল খেলতে পারবেন না গুজরাত দলের তারকা পেসার। যদিও শামি না খেললেও বিভিন্ন দলে রয়েছেন একাধিক বোলার যারা যে কোনও সময় ম্যাচের রঙ বদলে দিতে পারেন।

দ্বিতীয় নাম অবশ্যই মিচেল স্টার্ক। দীর্ঘ ৯ বছর পর টুর্নামেন্টে ফিরছেন অজি পেসার । তিনি সর্বশেষ ২০১৪, ২০১৫ মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। স্টার্ক কেকেআর শিবিরে এবার বড় অস্ত্র এবং দ্রুত গতির ইডেন গার্ডেন্সর উইকেটে স্টার্ক কার্যকরী ভূমিকা নিতে পারেন নাইটদের হয়ে।
আইপিএলে শীর্ষস্থানীয় উইকেট শিকারীদের মধ্যে সবসময় উপরের দিকে থাকেন, যজুবেন্দ্র চাহাল। এই বছরও তাঁর আরও একটি ভাল আইপিএল মরশুম হবে বলে আশা করা হচ্ছে। ২০২৩ সালের আইপিএলে তিনি ২১ উইকেট নিয়ে শেষ করেছিলেন এবং তিনি সর্বাধিক উইকেটের টেবিলে পঞ্চম স্থানে ছিলেন। জাতীয় দলে ব্রাত্য চাহাল, সব বঞ্চনার জবাব আইপিএলের মঞ্চেই দিতে চাইবেন।
২০২৩ সালের আইপিএলের শেষ ওভারে ট্যাজিক নায়ক মোহিত শর্মা। জাদেজা শেষ বলে চার মেরে ম্যাচ জিতিয়েছিলেন। ফাইনালে হেরে গেলেও, মোহিত প্রতিযোগিতায় দ্বিতীয় শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসেবে শেষ করেন। এবারও গুজরাত পেসারের দিকে বাড়তি নজর রাখতেই হবে। জাতীয় দলের হয়ে না খেললেও মোহিত কিন্তু আইপিএলে ফ্যাক্টর হয়ে উঠেন বল হাতে।
জসপ্রীত বুমরাহ আইপিএল ২০২৪-এ প্রত্যাবর্তন করতে চলেছেন। আগের সংস্করণটি খেলতে পারেননি চোটের জন্য। বুমরাহ আসন্ন সংস্করণে মুম্বই দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। ডেথ ওভারে তার উইকেট নেওয়ার ক্ষমতা বুমরাহকে পার্পল ক্যাপের অন্যতম প্রধান প্রতিযোগী করে তোলে।












Click it and Unblock the Notifications