ফিরে দেখা ২০২০: ক্রিকেট থেকে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের অবসর, একনজরে এবছর কারা অবসর নিলেন

ফিরে দেখা ২০২০: ক্রিকেট থেকে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের অবসর, একনজরে এবছর কারা অবসর নিলেন

ফিরে দেখা ২০২০। কোভিডের বিষের বছরে খেলার দুনিয়া এবছর অনেকটা সময় বন্ধ থেকেছে। মার্চের শেষ থেকে বিশ্বজুড়ে অতিমারি পরিস্থিতি, ফলে ইউরোপ থেকে এশিয়া-আফ্রিকায়, ক্রিকেট থেকে ফুটবল- ব্যাডমিন্টন থেকে টেনিস, খেলার দুনিয়ায় তালা ঝুলেছিল। সেই ধাক্কা কাটিয়ে পরবর্তী সময়ে ক্রিকেট থেকে ফুটবল মাঠে বল গড়িয়েছে। একনজরে অঘটনের এই বছরে, খেলার দুনিয়ার কোন তারকারা অবসর নিয়ে ফেললেন জেনে নেওয়া যাক।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

অবসর তারকাদের তালিকায় সবার প্রথমেই থাকবেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ সালে দেশের জার্সিতে ইংল্যান্ড বিশ্বকাপে শেষ ম্যাচ খেলেছিলেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ৫০ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়েন। ধোনির রান আউটের পরই খেলা থেকে হারিয়ে গিয়ে সেমিফাইনাল হেরেছিল ভারত। এরপর ফ্যানেরা ধোনিকে দেশের জার্সিতে দেখার প্রত্যাশা রাখলেও তাঁকে মাঠে ফিরতে দেখা যায়নি। শেষ পর্যন্ত চলতি বছরে দেশের হয়ে আকস্মিৎ অবসর ঘোষণা ধোনির।

অবসরে ফ্যানেদের চমক দেন মাহি

অবসরে ফ্যানেদের চমক দেন মাহি

১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে ৭.২৯ মিনিটে ফ্যানেদের চমকে দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে অবসর ঘোষণা করে দেন ধোনি। দেশকে দুটি বিশ্বকাপ দেওয়া থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, বিশ্বের আর কোনও অধিনায়কের এমন নজির নেই। কোভিডের বছরে খেলার দুনিয়ার বন্ধ থাকার মাঝেই ধোনি আকস্মিৎ অবসর ঘোষণা করে দেওয়ায়,ফেয়ারওয়েল ম্যাচও আয়োজন করা সম্ভব হয়নি। দুটি বিশ্বকাপের মালিকের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমনভাবে বিদায়টা সত্যিই মেনে নেওয়া কঠিন।

সুরেশ রায়নার অবসর

সুরেশ রায়নার অবসর

ধোনির পরম বন্ধু সুরেশ রায়নাও অবসরের দিনে মাহির জুতোয় পা গলান। স্বাধীনতা দিবসের দিন ধোনি অবসর ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই সুরেশ রায়নাও দেশের জার্সিতে অবসর ঘোষণা করে দেন।

ফুটবলে বিশ্বকাপজয়ী অধিনায়কের অবসর

ফুটবলে বিশ্বকাপজয়ী অধিনায়কের অবসর

ফুটবলে অন্যদিকে ২০২০তে অবসর নিয়ে ফেললেন স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করা অধিনায়ক ইকার ক্যাসিয়াস। ৩৯ বছরে এসে পাকপাকিভাবে গ্লাভস ও বুট জোড়া তুলে রাখেন ক্যাসিয়াস। ২০১০ বিশ্বকাপে ক্যাসিয়াসের অধিনায়কত্বে ফাইনালে নেদারল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।

টেনিসে অবসর

টেনিসে অবসর

টেনিস দুনিয়ায় এবছর অবসর নিয়েছেন মারিয়া সারাপোভা। বছরের শুরুর দিকে ফেব্রুয়ারিতেই তিনি অবসর ঘোষণা করে দেন। তাঁর অবসরে গ্ল্যামার হারিয়েছে টেনিস কোর্ট। ৩২ বছর বয়সেই রাশিয়ান টেনিস তারকা ব়্যাকেট তুলে রাখেন। কেরিয়ারে ৫টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন সারাপোভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+