IPL: মিনি নয়, ২০২৫ সালের আইপিএলের নিলাম হবে মেগা, কত জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি?
২০২৪ সালের আইপিএল শুরু হতে এখনও বেশ কয়েকদিন বাকি, এরইমধ্যে ২০২৫ সালের আইপিএলের পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিসিআই। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর দুবাইতে ২০২৪ সালের আইপিএলের মিনি নিলামের আসর বসেছিল। তবে আগামী মরশুমে মিনি নয় নিলাম হবে মেগা।। তবে আগামী মরশুমে মিনি নয় নিলাম হবে মেগা।।
প্রতি মরশুমেই নিলামের আগে ক্রিকেটারদের রিটেন করার সুযোগ থাকে আইপিএল দলগুলির কাছে। আগামী বছরও তাক ব্যতিক্রম হবে না। তবে আইপিএল মেগা নিলামের আগে কতজন ক্রিকেটারকে রিটেন করা যাবে তা নিয়ে জল্পনা চলছিল। কারণ তিন বছর অন্তর পূর্ণাঙ্গ নিলাম হয়। ২০২৪ সালেই ক্রিকেটারদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ফ্রাঞ্চাইজিগুলির।

যদিও বছর শেষে নিলামের আগেই ১০ ফ্রাঞ্জাইজিকে সুখবর দিলেন আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল। তিনি একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন ২০২৫ সালের নিলামের আগে প্রতিটি ফ্রাঞ্জাইজি ৩ থেকে ৪ জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে দলে।
আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান নিশ্চিত করেছেন যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ভক্তদের কিছু বড় চমক থাকবে, কারণ ২০২৫ সালে একটি মেগা নিলাম দেখা যেতে পারে।
অরুণ ধুমল জানিয়েছেন, '২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। এমনকি পুরানো নিয়মই আগামী বছরের জন্য বলবৎ থাকবে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ৩-৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। আর তারপর একটা পুরো নতুন দল গড়ে নিতে পারবে। । আর সেই ধারাটাই আগামী বছরও বজায় থাকবে।'
একইসঙ্গে অরুণ ধুমল উল্লেখ করেছেন, 'আমরা আশাবাদী অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে আগামী মরশুমের নিলাম। ভারত বা অন্যান্য দেশ থেকে আসা নতুন প্রতিভা সুযোগ পাবে। আফগানিস্তানের মতো দল আইপিএলের জন্য উপকৃত হয়েছে। কারণ বহু আফগান ক্রিকেটার আইপিএলে তাঁদের প্রতিভা প্রদর্শন করতে পারে।'
২২ মার্চ থেকে শুরু হবে এবারের ইন্ডিয়ান প্রিমায়ার লিগ। আইপিএল ২০২৪-এর জন্য ইতিমধ্যেই সূচি ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। যদিও পুরো টুর্নামেন্টের জন্য নয়, বরং প্রথম ১৫ দিনের জন্য ক্রীড়াসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। ডাবল হেডার-সহ প্রথম ১৫ দিনে খেলা হবে মোট ২১টি ম্যাচ। লোকসভা ভোটের সূচি ঘোষণার পর আইপিএলের বাকি সূচি ঘোষণা করা হবে।












Click it and Unblock the Notifications