বিশ্ব ক্রিকেট শাসনের জন্য আইসিসির চেয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই কেন সেরা মনে করলেন প্রাক্তন অধিনায়ক

বিশ্ব ক্রিকেট শাসনের জন্য আইসিসির চেয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই কেন সেরা মনে করলেন প্রাক্তন অধিনায়ক

খেলোয়াড়ি জীবনে যতটা সফল ছিলেন, ক্রিকেট প্রশাসক হিসেবে ছাপ রাখছেন। প্রথমে সিএবিতে ক্রিকেট পরিচালনার হাতেখড়ি। এরপর এখন বোর্ডের মসনদে সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মোস্ট পাওয়ারফুল চেয়ারে বসে দায়িত্বে সাফল্যের ছাপ রাখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

মহারাজকে নিয়ে গাওয়ার যা বলেছেন

মহারাজকে নিয়ে গাওয়ার যা বলেছেন

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভের কাজে মুগ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ার। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডকে নেতৃত্ব দিচ্ছেন আগামীদিনে আইসিসিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন সৌরভ। মহারাজকে নিয়ে এমন মন্তব্য করেছেন গাওয়ার।

এবার গ্রেম স্মিথের গলায় একই সুর

এবার গ্রেম স্মিথের গলায় একই সুর

এবার একই সুরে সৌরভকে আইসিসি প্রেসিডেন্ট হিসেবে দেখার ইচ্ছাপ্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অধিনায়ক ও সেদেশের বর্তমান ক্রিকেট ডিরেক্টর গ্রেম স্মিথ।

স্মিথ কী বলেছেন

স্মিথ কী বলেছেন

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করা স্মিথ বলেছেন, 'বিশ্বক্রিকেটের উন্নতির জন্য আইসিসির চেয়ারম্যানের গুরুত্বপূ্র্ণ ভূমিকা থাকে। মাঠে অধিনায়ক হিসেবে সৌরভ দারুণ সফল ছিলেন, এখন মাঠের বাইরে প্রশাসক হিসেবে গাঙ্গুলী একই ভাবে প্রশংসনীয় কাজ করছেন। সৌরভ এবার আইসিসি'র সভাপতি হলে উপযুক্ত লোকের হাতে দায়িত্ব যাবে।'

সৌরভের নেতৃত্বের প্রশংসায় যা বললেন স্মিথ

সৌরভের নেতৃত্বের প্রশংসায় যা বললেন স্মিথ

সৌরভের নেতৃত্বের প্রশংসা করে স্মিথ বলেন, ' দ্বিধাহীনভাবে সৌরভে দারুণ সফল একজন অধিনায়ক। ওর লিডারশিপ অন্যদের কাছে উদাহরণ। ক্রিকেটকে প্রশাসক হিসেবে সৌরভ অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। অধিনায়ক হিসেবে সৌরভ দূরদর্শী। আইসিসির নির্বাচন আসছে। অন্য অনেকগুলি নাম নির্বাচনে ঘোরাফেরা করছে বটে, কিন্তু আমার মতে আধুনিক ধ্যানধারণা কাউকে দায়িত্ব দেওয়া উচিত, যে আগামী দিনের ক্রিকেটের রূপ বুঝে প্ল্যানি করবে। এতে ক্রিকেটেরই সবচেয়ে বেশি উন্নতি হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+