ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন, প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, বিরাট-রোহিত থেকে খেলার দুনিয়ার শোকপ্রকাশ

ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন, প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, বিরাট-রোহিত থেকে খেলার দুনিয়ার শোকপ্রকাশ

ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন। প্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অস্ত্রোপচারের পর মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে ভুগছিলেন, তার উপর করোনা সংক্রমণ হয়েছিল। দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। সোমবার বিকেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৮৪ বছর বয়সে তিনি প্রয়াত হন। সোমবার বিকেল পৌনে ছ'টা নাগাদ পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণের খবর জানিয়েছেন।

 কোমায় ছিলেন প্রণব

কোমায় ছিলেন প্রণব

৯ অগস্ট রাতে নিজের দিল্লির বাড়িতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন প্রণববাবু। সেখান থেকেই তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। ফলে তড়িঘড়ি অস্ত্রোপচার করতে হয়েছিল। সেই সময়েই তাঁর করোনা ধরা পড়ে। এরপর প্রণববাবুর কিডনিও কাজ করা বন্ধ করে দেয়। ফুসফুসেও সমস্যা দেখা দেয়। এরপর থেকে রাজনীতির সফলতম বাঙালি ও দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দীর্ঘ সময় ধরে কোমায় ছিলেন।

শোকপ্রকাশ লক্ষ্মণের

প্রণববাবুর প্রয়াণে ক্রিকেট দুনিয়া থেকে ভারতের প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণ টুইট করেছেন। শোকপ্রকাশ করে লক্ষ্মণ লেখেন, 'প্রণববাবুর প্রয়াণে শোকার্ত। ওনার আত্মার শান্তি কামনা করি।'

সমবেদনা জানালেন বিজেন্দ্রর সিং

ভারতীয় বক্সার বিজেন্দ্রর সিং টুইট করে জানিয়েছেন, 'ভারতীয় রাজনীতিতে প্রণব মুখোপাধ্যায়ের অবদান অনশ্বীকার্য। প্রণববাবু শুধু দারুণ একজন নেতাই ছিলেন না, সাধারণ মানুষের কাছে তিনি একজন পথপ্রদর্শক, লেখক ও বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন।'

রোহিত শর্মার শোকপ্রকাশ

শোকপ্রকাশে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা লিখেছেন, 'প্রণব মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করি। দেশের কাছে তিনি শুধু নেতা নয়, সব ক্ষেত্রেই তিনি দারুণ একজন অনুপ্রেরণা।'

বিরাট কোহলি লিখলেন

দেশের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, 'দেশ দারুণ একজন নেতাকে হারাল। শ্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর ভাবে শোকার্ত। রাজনীতির দুনিয়ায় নক্ষত্র খসে পড়ল। ওনার আত্মার শান্তি কামনা করি। পরিবারকে সমবেদনা জানাই। '

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণ শোকপ্রকাশ সচিন তেন্ডুলকরের

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কিংবদন্তি সচিন। লিটল মাস্টার টুইটে লেখেন, 'প্রণববাবু প্রয়াণের খবরে মনটা ভারী হয়ে গেল। ভারতীয় রাজনীতিকে দীর্ঘদিন ধরে সেবা করে গিয়েছেন। ওনার পরিবারকে সমবেদনা জানাই। ওনার আত্মার শান্তি কামনা করি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+