Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইসিসি 'হল অব ফেম'-এ ভিনু মানকড়-সহ ১০ কিংবদন্তি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সেঞ্চুরি হয়ে গেল আইসিসি 'হল অব ফেম'-এর। আজ পাঁচটি যুগের থেকে মোট ১০ জন ক্রিকেটারকে বাছাই করে এই সম্মানে ভূষিত করা হল। উপমহাদেশ থেকে ভারতের ভিনু মানকড় ছাড়াও এই সম্মান পেলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা।

আইসিসি হল অব ফেম-এ ভিনু মানকড়-সহ ১০ কিংবদন্তি

কপিল দেবের আগে দেশের সেরা অলরাউন্ডার হিসেবে উচ্চারিত হতো মানকড়ের নাম। বাঁহাতি বোলিং ও ব্যাটিং করতেন। ৪৪টি টেস্টে ২১০৯ রান করেছেন, ১৬২ উইকেট পেয়েছেন। ১৯৫২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭২ ও ১৮৪ রান করেছিলেন এবং বল হাতে প্রথম ইনিংসে ৭৩ ওভার বল করে ১৯৬ রানে ৫ উইকেট নেন। ওই বছরে তৎকালীন মাদ্রাজে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট জয়ে অনবদ্য ভূমিকা নেন ১২ উইকেট নিয়ে। ১৯৫৬ সালে মাদ্রাজেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঙ্কজ রায়ের সঙ্গে তাঁর ৪১৩ রানের ওপেনিং পার্টনারশিপ অক্ষত ছিল ২০০৮ সাল অবধি।

যে প্রাক্তনরা এই সম্মানে ভূষিত হলেন তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার অব্রে ফকনার, অস্ট্রেলিয়ার কিংবদন্তি মন্টি নোবেল ও স্ট্যান ম্যাককাবে, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি লিয়ারি কনস্টানটাইন ও ডেসমন্ড হেইন্স, ইংল্যান্ডের টেড ডেক্সটার ও বব উইলিস, ভারতের ভিনু মানকড়, জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার এবং শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। এর ফলে আইসিসি 'হল অব ফেম' সম্মানে ভূষিত ক্রিকেটারের সংখ্যা বেড়ে হল ১০৩।

যে ক্রিকেটারদের সম্মানিত করল আইসিসি সময়কালের নিরিখে তার ব্যাপ্তিও গুরুত্বপূর্ণ। ১৮৯৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হওয়া প্রাক্তন অলরাউন্ডার মন্টি নোবল যেমন এই সম্মানে ভূষিত হলেন, তেমনই এই তালিকায় রয়েছেন ২০১৫ সালের অগাস্টে অবসর নেওয়া সঙ্গকারা। প্রাক-প্রথম বিশ্বযুদ্ধ পর্ব থেকে 'হল অব ফেম'-এ এলেন নোবেল ও অব্রে ফকনার। দুই বিশ্বযুদ্ধের মধ্যেকার সময়ের দুই ক্রিকেটার হিসেবে রাখা হল কনস্টানটাইন ও ম্যাককাবেকে। ১৯৪৬ থেকে ১৯৭০ সময়কালের ভিনু মানকড় ও টেড ডেক্সটারকে সম্মানিত করা হয়েছে। ১৯৭১ থেকে ১৯৯৫, যেটিকে একদিনের আন্তর্জাতিকের যুগ বলা হচ্ছে তাতে 'হল অব ফেম' সম্মানে ভূষিত হলেন বব উইলিস ও ডেসমন্ড হেইন্স। ১৯৯৬ থেকে ২০১৫ সময়কাল থেকে বেছে নেওয়া হল সঙ্গকারা ও অ্যান্ডি ফ্লাওয়ারকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+