করোনা আক্রান্ত ছিলেন, এবার হৃদযন্ত্র বিকলে না ফেরার দেশে ভারতের প্রাক্তন ওপেনার

করোনা আক্রান্ত ছিলেন, এবার হৃদযন্ত্র বিকলে না ফেরার দেশে ভারতের প্রাক্তন ওপেনার

শনিবার থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। কিডনির ও রক্তচাপের সমস্যা বাড়ায় তাঁকে ভেল্টিলেশনে পাঠানো হয়। রবিবার শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান। ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ৭টি ওডিআই ম্যাচ খেলেছিলেন তিনি।

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত চৌহান

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত চৌহান

রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। গত জুলাইয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই প্রাক্তন ভারতীয় ওপেনার চিকিত্‍‌সাধীন ছিলেন।

জুলাই থেকে করোনায় আক্রান্ত চৌহান

জুলাই থেকে করোনায় আক্রান্ত চৌহান

গত ১২ জুলাইয়ে চেতন চৌহান উত্তরপ্রদেশের লখনৌতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বয়সের কারণেই কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে প্রথমে লখনৌয়েরই সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অমিতাভ বচ্চনের সঙ্গে একই দিনে করোনায় আক্রান্ত চৌহন

অমিতাভ বচ্চনের সঙ্গে একই দিনে করোনায় আক্রান্ত চৌহন

বিগ-বি অমিতাভ বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার দিনই ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছিল। বিগ বি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরলেও দেশের প্রাক্তন তারকা ক্রিকেটারের শারীরিক পরিস্থিতির ক্রমে অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত রবিবার ১৬ অগাস্ট না ফেরার দেশে চলে গেলেন তিনি।

অবস্থার অবনতিতে চৌহানকে নিয়ে চিন্তা বেড়েছিল

অবস্থার অবনতিতে চৌহানকে নিয়ে চিন্তা বেড়েছিল

অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার থেকে ভেন্টিলেশন ছিলেন চৌহান। কিডনি-রক্তচাপের পাশাপাশি প্রাক্তন ভারতের প্রাক্তন ওপেনারের মাল্টি-অরগ্যান কাজ করছে না বলেও ডাক্তাররা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য তাঁকে আর বাঁচানো যায়নি। দেশের প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি তিয়াত্তর বছর বয়সি চৌহান বর্তমানে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+