MS Dhoni: বিমানের ইকোনমি ক্লাসের যাত্রী ধোনি, ক্যাপ্টেন কুলের কর্মকাণ্ডে অবাক সকলে, দেখুন ভিডিও

আইপিএলে গ্রুপ পর্বেই এবার অভিযানের সমাপ্তি হয়েছে চেন্নাই সুপার কিংসের। ক্রিকেট থেকে আপাতত দূরে মহেন্দ্র সিং ধোনি। কিন্তু প্রচার থেকে দূরে নেই ধোনি। শনিবার রাঁচিতে ভোট দিতে যান মাহি। ক্যামেরার সব ফোকাস ছিল তাঁরই দিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সম্প্রতি, প্রাক্তন সিএসকে অধিনায়ক বেঙ্গালুরু থেকে রাঁচির একটি বিমানে ইকোনমি ক্লাসে চড়েছিলেন, বিমানে থাকা তাঁর সহযাত্রীদের অবাক করে দিয়েছিলেন। আরসিবি ম্যাচ শেষে বেঙ্গালুুরু থেকে রাঁচির উদ্দেশ্যে বিমান ধরেন প্রাক্তন ভারত অধিআনয়ক। তাঁকে বিমানের ইকোনমি ক্লাসে দেখেই উপস্থিত যাত্রীরা উচ্ছসিত হয়ে উঠেন। করতালি দিয়ে মাহিকে অভিবাদন জানান সকলে।

MS Dhoni

বিমানে থাকা এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন। ধোনিকে তাঁর লাগেজ ওভারহেড বগিতে রেখে তারপর তাঁকে আসন নিতে দেখা গেছে। সহ-যাত্রীরা সেই মুহূর্তগুলি তাদের ফোনে বন্দী করেন এবং তারপরে ধোনিকে সম্মান জানিয়ে দীর্ঘক্ষণ করতালি দিতে থাকেন।তিনি নিজের সিটে বসার পরও তাঁকে করতালি দিয়ে অভিবাদনও জানান সকলে।

আইপিএল থেকে সিএসকে বিদায় নিতেই ফের শুরু হয়েছে মাহির অবসর জল্পনা।২০২৩ সালের আইপিএল থেকেই এমএস ধোনির অবসর নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢেলে ২০২৪ সালের আইপিএলেও খেলেছেন ধোনি। তবে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে শুধু ক্রিকেটার হিসেবে খেলেছেন। আরসিবির কাছে ২৭ রানে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে সিএসকে।

জল্পনা তৈরি হয়েছে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না মাহি। কয়েক মাস পর এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন প্রাক্তন চেন্নাই অধিনায়ক। ধোনি সিএসকে-তে কাউকে বলেননি যে তিনি অবসর গ্রহণ করছেন। দলীয় ম্যানেজমেন্টকে বলেছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ধোনি কয়েক মাস অপেক্ষা করবেন।


সংবাদ সংস্থা সূত্রের খবর, গত বছর আইপিএলের পর হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন মাহি। তবে এবারও পায়ের পেশীর সমস্যার সমাধানে সেই পথেই হাঁটবেন ক্যাপ্টেন কুল। তবে এবার সেটা হতে পারে বিদেশে। ধোনি লন্ডনে অস্ত্রোপচারের পরেই তার অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এমএস ধোনি এখনও সরকারিভাবে কিছু ঘোষণা না করলেও ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় ধোনিকে বিদায়ী সংবর্ধনা দিতে শুরু করেছেন। কোনও ফ্যান প্রায় দুই দশক ধরে ক্রিকেট বিশ্বকে এত কিছু দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ধোনিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+