T20 World Cup 2022: বিশ্বকাপের ফাইনালে নজর রাখুন এই পাঁচ তারকার দিকে
T20 World Cup 2022: বিশ্বকাপের ফাইনালে নজর রাখুন এই পাঁচ তারকার দিকে
রবিবার টি ২০ বিশ্বকাপ ২০২২-এর মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান এবং ইংল্যান্ড। খেতাবি লড়াইকে ঘিরে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। নজর রাখুন এমন পাঁচ ক্রিকেটারের দিকে যাঁরা এই ম্যাচে রং যে কোনও সময় ঘুরিয়ে দিতে পারেন নিজেদের দক্ষতায়।

বেন স্টোকস:
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারের দিকে রবিবারের মেগা ফাইনাল ম্যাচে নজর থাকবে ইংল্যান্ডের সমর্থকদের। ইংল্যান্ডদের টেস্ট দলের অধিনায়ক স্টোকস প্রথম তিন ইনিংসে মাত্র ১৬ রান করলেও গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেছেন যা তাঁকে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী করে তুলেছে।

জস বাটলার:
ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম ভরসার জায়গা সাদা বলের ক্রিকেটে দলটির অধিনায়ক জস বাটলার। নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন জস বাটলার, ভারতীয় দলের বোলাররাই তার সদ্য প্রমাণ। মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমাররা দেখেছেন যে কোনও বোলিং অ্যাটাককে নিয়ে ছেলেখেলা করার ক্ষমতা রাখেন বাটলার। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন বাটলার। ফাইনালে ইংল্যান্ডের প্রধান ভরসা বাটলার।

অ্যালেক্স হেলস:
জস বাটলার টুর্নামেন্ট শুরুর আগে গলফ খেলতে গিয়ে ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের স্কোয়াডে জায়গা পেয়েছেন অ্যালেক্স হেলস। চলতি টুর্নামেন্টে হেলস দুর্দান্ত ফর্মে রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেতাব জয়ের উপর দাবি জানাতে অ্যালেক্স হেলসকে নিজের সেরাটা দিতে হবে। ৮৬ রানের অপরাজিত ইনিংস তিনি খেলেন ভারতের বিরুদ্ধে।

মহম্মদ হ্যারিস:
পাকিস্তানের ব্যাটিং লাইন কতটা দুর্বল তা বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান রানের ফিরলেও তাঁদের উপর খোদ পাকিস্তানের সমর্থকদেরও কোনও ভরসা নেই, এর কারণ চলতি টুর্নামেন্টে আগের ইনিংসগুলিতে তাদের পারফরম্যান্স। বরং ফকর জামান ছিটকে গিয়ে দলে আসা হ্যারিস যে ক'টি ম্যাচ খেলেছেন তার প্রতিটাতেই দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেছেন। ফাইনালে বাবর-রিজওয়ান নয়, পাক ব্যাটিংয়ের মূল কাণ্ডারী তিনিই।

শাহিন শাহ আফ্রিদি:
প্রথম দুই ম্যাচে ছন্দে না থাকলেও টুর্নামেন্ট যত এগিয়েছে ততই নিজের পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন শাহিন। এই বাম হাতি পেসারের বোলিং-এর সামনে নিউজিল্যান্ডকে নড়বরে লেগেছে প্রথম সেমিফাইনালে। মানতে কোনও দ্বিধা নেই বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পাকিস্তান পৌঁছিয়েছে নিজেদের বোলিং-এর কারণেই।












Click it and Unblock the Notifications