২২ গজে করোনা থাবা: কোভিডে আক্রান্ত হোটেল কর্মী, জৈব সুরক্ষায় ধাক্কাতে স্থগিত ক্রিকেট ম্যাচ

২২ গজে করোনা থাবা: কোভিডে আক্রান্ত হোটেল কর্মী, জৈব সুরক্ষায় ধাক্কাতে স্থগিত ক্রিকেট ম্যাচ

ক্রিকেটে ফের কোভিড থাবা। করোনা ভাইরাসের কোপে আজ স্থগিত হয়ে গেল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। দক্ষিণ আফ্রিকার পার্লে এদিন ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি হওয়া কথা ছিল। কিন্তু কোভিড ধাক্কায় শেষ পর্যন্ত ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা বাঁধা যেন কিছুতেই পিছু ছাড়ছে না

করোনা বাঁধা যেন কিছুতেই পিছু ছাড়ছে না

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজে বিপত্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রথমে দক্ষিণ আফ্রিকা দলের এক ক্রিকেটার করোনা আক্রান্ত হন। ফলে নতুন সূচি আজ ৬ ডিসেম্বর প্রথম ওডিআই হওয়ার কথা ছিল।

দুই হোটলকর্মী করোনা আক্রান্ত

দুই হোটলকর্মী করোনা আক্রান্ত

এবার, ইংল্যান্ড দলের ক্রিকেটাররা যে হোটেলে রয়েছেন, সেখানকার দু'জন হোটেল কর্মী করোনা পজিটিভ চিহ্নিত হওয়ায় খবর পাওয়া গিয়েছে। যেকারণে ক্রিকেট মাঠে বল গড়ানো নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হয়নি।

নতুন করে কোভিড পরীক্ষা

নতুন করে কোভিড পরীক্ষা

ইংল্যান্ড দলের ক্রিকেটার-স্টাফ সকলেরই এবার নতুন করে কোভিড পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। সেই রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত ম্যাচ শুরু করা হচ্ছে না বলে আইসিসি বিবৃতি দিয়ে জানিয়েছে।

আইসিসির বার্তা

আইসিসির বার্তা

এদিন দুপুরে আইসিসি সোশ্যাল মিডিয়ায় আপতত দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ওডিআই সিরিজটি স্থগিত থাকছে বলে জানিয়েছে। তবে দুই দলের ক্রিকেটার-স্টাফদের কোভিড রিপোর্ট হাতে পেলে, ঝুঁকি নেই বুঝলে সিরিজ শুরুর সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। ফলে রবিবার এদিন ম্যাচ শুরুর আগেই তা পরিত্যক্ত হল।

সিরিজের সূচি কী ছিল

সিরিজের সূচি কী ছিল

প্রসঙ্গত শুক্রবার প্রথম ওয়ান ডে ম্যাচের কয়েক ঘণ্টা আগেই ম্যাচ স্থগিত করার কথা জানানো হয়েছিল। এরপর নতুন সূচি অনুযায়ী রবিবার পার্লে সিরিজের প্রথম ওয়ান ডে ওে ৭ , ৯ ডিসেম্বর কেপ টাউনে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে খেলার কথা ছিল। কোভিড ধাক্কায় এখন এই সিরিজ হওয়া নিয়েই বড় আশঙ্কা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+