ফিরোজ শাহ কোটলা এখন অরুণ জেটলি স্টেডিয়াম, বিরাট কোহলির নামে স্ট্যান্ড
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটিলির নামে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ করা হল।
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটিলির নামে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ করা হল। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রাক্তন প্রশাসক অরুণ জেটলিকে এই সম্মান জানাল দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসেসিয়েশন। একই দিনে ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে ওই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের উদ্বোধনও করা হয়।

বৃহস্পতিবার দিল্লিতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মা, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু, ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। অনুষ্ঠানে ক্রুনাল পান্ডিয়া, লোকেশ রাহুল, মনীশ পান্ডের মতো ভারতীয় দলের ক্রিকেটারদের বিশেষ পুরস্কার দেওয়া হয়।
গত ৩০ মে প্রয়াত হন দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি পদে নিযুক্ত ছিলেন। ক্রিকেটে অরুণ জেটলির অবদানের কথা স্মরণ করে তাঁর নামেই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ করার কথা ঘোষণা করে ডিডিসিএ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications