দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ প্রয়াত অরুণ জেটলির নামে, চিঠি গম্ভীরের
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অরুণ জেটলিকে সম্মান জানাতে তাঁর নামে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে।
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অরুণ জেটলিকে সম্মান জানাতে তাঁর নামে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে। অন্যদিকে, দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেসও এবার থেকে প্রয়াত অরুণ জেটলির নামে চিহ্নিত হোক বলে দাবি তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।
|
ক্রিকেটে জেটলি
দক্ষ রাজনীতিকের পাশাপাশি দীর্ঘদিন দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন প্রয়াত দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর কার্যকালেই বীরেন্দ্র শেহবাগ, গৌতম গম্ভীর, আকাশ চোপড়া, আশিষ নেহেরাদের মতো ভারতীয় তারকারা প্রস্ফুটিত হন। বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের মতো ক্রিকেট আইকনরাও অরুণ জেটলির ছত্রছায়ায় বেড়ে ওঠেন।
|
ডিডিসিএ-র সম্মান
প্রয়াত প্রাক্তন সভাপতি অরুণ জেটলিকে সম্মান জানাতে তাঁরই নামে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ করতে চলেছে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক টুইট বার্তায় তারা জানিয়েছে, ১২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর এই ক্রিকেট স্টেডিয়ামের নতুন নামকরণ করা হবে। স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলেও মাঠের নাম ফিরোজ শাহ কোটলা থাকবে বলেই জানিয়েছে ডিডিসিএ।

গম্ভীরের চিঠি
দেশের প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রীর প্রতি শুধু ডিডিসিএ-র সম্মান প্রদর্শনে সন্তুষ্ট নন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। অরুণ জেটলির হাতে গড়া দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লক্সের নামও প্রয়াত বিজেপি নেতার নামে চিহ্নিত হোক বলে আবেদন জানিয়েছেন গম্ভীর। এ ব্য়াপারে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে চিঠিও লিখেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications