প্রিয় অভিনেত্রী থেকে পছন্দের খাবার, জেনে নিন অজানা-অচেনা ধোনিকে
তিনি দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক, নেতৃত্ব দিয়ে ভারতকে জিতিয়েছেন তিনটি আইসিসি ট্রফি। তাঁর ট্রফি ক্যাবিনেটে রয়েছে পাঁচটি আইপিএল ট্রফি। ফলে দেশ নয় গোটা বিশ্বে ছড়িয়ে আছে মহেন্দ্র সিং ধোনির ভক্ত। কিন্তু জানেন কি মাহির ফেভারিটের তালিকা? প্রিয় খাবার থেকে পছন্দের অভিনেত্রী মাহির ফেভারিটের তালিকা রয়েছেন কারা?
বর্তমানে ক্যামেরার সামনে খুবই কম কথা বলেন প্রাক্তন অধিনায়ক। কিন্তু মুখ খুললেই তাঁর কথা হয়ে যায় ব্রেকিং নিউজ। নিজেকে বরাবারই গুটিয়ে রাখতে ভালোবাসেন মাহি। ফলে খুব সহজে ধোনির পছন্দ বা অপছন্দ জানা সহজ বিষয় নয়। এই প্রতিবেদনে তুলে ধরা হল অজানা-অচেনা ধোনিকে।

বাহনের প্রতি বরাবরই প্যাশানেট ধোনি। ফোর বাই ফোর জিপ নাকি ১০০ সিসি বাইক? মাহির পছন্দ ১০০ সিসি বাইক। চমক আরও আছে। সুস্মিতা সেন এবং ঐশ্বর্য রাইয়ের মধ্যে ধোনির পছন্দ কিন্তু মিস উনিভার্স সুস্মিতা সেনকেই। জিদান ও রোনাল্ডিহোর মধ্যে ফেভারিট কে? মাহি কিন্তু বেছে নিয়েছেন ফরাসি তারকা জিদানকেই।

এই জায়গায় কিছুটা ব্যালেন্স করেই উত্তর দিয়েছেন ধোনি। তাঁর কথায়, 'এটা নির্ভর করছে পরিস্থিতির ওপরে যদি অনিল কুম্বলের বলে কিপিং করতে হয় তাহলে অবশ্যই উইকেট কিপিং কঠিন। অন্যদিকে আবার ডেভিড বেকহ্যামের ফ্রিকিকের জন্য কিন্তু গোলকিপিং টা কঠিন।'
সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মিতে যোগ দিয়েছিলেন ধোনি। ১০৬ টি এ ব্যাটালিয়নের হয়ে কাশ্মীরে কর্মরত ছিলেন তিনি। প্যাট্রলিং এবং গার্ড দেওয়ার মতো কাজও করেছেন ধোনি। ২০১১ সালে ধোনিকে সাম্মানিক লেফ্টেন্যান্ট কর্নেল পদে ভূষিত করা হয়েছিল। এর ঠিক চার বছর পর ধোনি সফল ভাবে প্যারাসুট জাম্প ট্রেনিং শেষ করে হয়ে ওঠেন প্রশিক্ষণ প্রাপ্ত প্যারাট্রুপার।













Click it and Unblock the Notifications