আইপিএল-পিএসএল ইস্যুতে স্রেফ চারটি শব্দ খরচ করে পাক সাংবাদিকের মুখ বন্ধ করে দিলেন উথাপ্পা
আইপিএল-পিএসএল ইস্যুতে স্রেফ চারটি শব্দ খরচ করে পাক সাংবাদিকের মুখ বন্ধ করে দিলেন উথাপ্পা
আইপিএল-এর সঙ্গে পিএসএল-এর যে কোনও তুলনাই হতে পারে না, তা সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা জাননে। একজন আট বছরের বাচ্চা যে ক্রিকেটটা বোঝে তাকে এই দুই লিগের মধ্যে কোনও একটা বেছে নিতে বলা হলে সেই আইপিএল-কেই বেছে নেবে। কারণ আইপিএল-এর গ্ল্যামার, অর্থ, প্রচার, জনপ্রিয়তায় বিশ্বের যে কোনও লিগকে পিছনে ফেলে।

যার ফলে আইপিএল-এর টানে জাতীয় দলের দায়িত্ব বাদ দিয়ে যেমন ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে ক্রিকেটাররা এ দেশে আসেন তেমনই বিদেশি প্রশিক্ষকরাও অন্য লিগের দলের দায়িত্ব ছেড়ে পাড়ি জমায় আইপিএল-এ অংশ নিতে। কিন্তু পাকিস্তানের হঠাৎই দাবি আইপিএল-এর তুলনায় অনেক বেশি কোয়াটি ক্রিকেট উপহার দেয় পিএসএল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা কিছু দিন আগে জানিয়েছেন, পিএসএল-এ টাকার পরিমান যদি বাড়ানো হয় এবং ড্রাফ্টিং-এর পরিবর্তে নিলাম করে ক্রিকেটার কেনা-বেচা করা হয় তা হলে তিনি দেখতে চান ক'জন পিএসএল ছেড়ে আইপিএল খেলতে যান। রামিজ নিজেও জানেন আইপিএল-এর জনপ্রিয়তাকে তাঁদের দেশের লিগ কখনওই ছুঁতে পারবে না কিন্তু পাকিস্তানিদের সবই বোঝানো সম্ভব।
আইপিএল-কে খাটো দেখানোর জন্য যখনই ভিত্তিহীন কিছু মন্তব্য ভেসে উঠেছে তখনই ঝাঁপিয়ে পড়ে যুক্তি দিয়ে দেশের লিগের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন দেশের অসংখ্য ক্রিকেটপ্রেমী। তবে, এ বার পাকিস্তানি এক সাংবাদিকের আইপিএল-কে ঘিরে কটুক্তির কড়া জবাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পা।
আইপিএল-এর জনপ্রিয়তাকে খাটো করতে চেয়ে আরফা ফিরোজ জেক নামে পাকিস্তানের এক সাংবাদিক টুইটারে লেখেন, "পিএসএল এবং আইপিএল-এর মধ্যে কোনও তুলনাই চলে না। ২০১৬ সালে পিএসএল শুরু হয়েছে, সেখানে আইপিএল শুরু হয়েছে ২০০৮ সালে। তবে এটা মানতেই হবে যে বিশ্বব্যাপী পিএসএল দ্রুততার সঙ্গে জনপ্রিয়তা পেয়েছে যেখানে অন্যান্য ক্রিকেট বোর্ডের নিজেদের লিগ রয়েছে। আইপিএল যখন তৈরি হয়েছিল তখন মার্কেটে কোনও প্রতিযোগী ছিল না।"
IPL created the market!!
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) March 19, 2022
পাক সাংবাদিকের এই টুইট দেখে স্রেফ চারটি শব্দ খরচ করেন রবীন উথাপ্পা। আর তাতেই উথাপ্পার জবাব দেখে তাঁর ভুয়োশি প্রশংসা করেছেন ক্রিকেট প্রেমীরা। একই রকম ভাবে 'অশিক্ষত'র মতো টুইট করা পাকিস্তানের সেই সাংবাদিককে ঘিরেও কম ট্রোলিং হয়নি। উথাপ্পা মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লিখেছেন, "মার্কেটটা আইপিএল তৈরি করেছে।"
২০০৭ সালে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন রবীন উথাপ্পা। আইপিএল-এ বিভিন্ন ফ্রাঞ্চাইজির জার্সিতে খেলেছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications