ইংল্যান্ড সফরে পরিবার নিয়ে যেতে বিরাট, মিতালিদের অনুমতি ব্রিটিশ সরকারের

ভারতীয় পুরুষ ও মহিলা দল চার্টার্ড বিমানে ২ জুন রওনা হবেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। তার আগেই এসে গেল স্বস্তির খবর। দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই পরিবার নিয়ে ইংল্যান্ড যেতে পারবেন। এই সংক্রান্ত অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার।

ইংল্যান্ড সফরে পরিবার নিয়ে যেতে বিরাট, মিতালিদের অনুমতি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলার জন্য বিরাট কোহলিদের সাড়ে তিন মাস কাটাতে হবে ইংল্যান্ডে। ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডে একটি টেস্ট এবং তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে। তারপর ২১ জুলাই থেকে শুরু হতে চলা একশো বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলবেন ভারতের পাঁচ মহিলা ক্রিকেটার।

ইংল্যান্ড সফরে পরিবার নিয়ে যেতে বিরাট, মিতালিদের অনুমতি

ইতিমধ্যেই ভারতীয় দলের অনেক ক্রিকেটারই টিম হোটেলে স্ত্রী ও সন্তানদের নিয়ে রয়েছেন। সকলকেই ক্রিকেটারদের মতোই নিভৃতবাসে কাটানোর পাশাপাশি নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে। রবিচন্দ্রন অশ্বিন দুটি ভ্যাকসিনই নিয়েছেন। বাকি ক্রিকেটাররা একটি করে কোভিশিল্ড ডোজ নিয়েছেন। পরেরটা নেবেন ইংল্যান্ডে। পরিবারের সদস্যদের নিয়ে ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা মুম্বই থেকে ইংল্যান্ড রওনা হবেন। ৩ জুন তাঁরা লন্ডন পৌঁছাবেন। সেখান থেকে ভারতীয় পুরুষ ও মহিলা দলকে নিয়ে যাওয়া হবে সাউদাম্পটনে।

ইংল্যান্ড সফরে পরিবার নিয়ে যেতে বিরাট, মিতালিদের অনুমতি

ভারতীয় দলকে কতদিন ইংল্যান্ডে পৌঁছে নিভৃতবাসে কাটাতে হবে তা এখনও জানা যায়নি। নিভৃতবাস কাটিয়ে ভারতীয় মহিলা দল যাবে ব্রিস্টলে, টেস্ট ম্যাচে অংশ নেওয়ার আগে সেখানেই চলবে মিতালিদের প্রস্তুতি। জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই নিভৃতবাস কাটিয়ে রোজ বোল স্টেডিয়ামে ধাপে ধাপে অনুশীলন শুরু করতে পারবেন। ভারতীয়রা পৌঁছানোর আগের দিনই অবশ্য লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের টেস্ট শুরু হয়ে যাবে। জো রুটের ইংল্যান্ড দল নতুন জার্সি পরে ইতিমধ্যেই লর্ডসে অনুশীলন চালাচ্ছে জোরকদমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+