Champions Trophy: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট ধাক্কা, চোটের জন্য ছিটকে গেলেন তারকা পাক ব্যাটার

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট ধাক্কা পাকিস্তানের। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের ব্যাটার ফখর জামান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় বলের পরই চোট নিয়ে মাঠ ছাড়েন ফখর জামান। পাক ব্যাটার ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে দলের সঙ্গে দুবাই যাচ্ছেন না। আইসিসি যথাসময়ে বিস্তারিত ঘোষণা করবে বলে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুকে ব্যথা অনুভব করার প্রথম ম্যাচের শুরুতেই মাঠ থেকে বেরিয়ে যান ফখর জামান। বুধবার গোটা দিনই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছিল। ব্যাট করতে নেমে ৪১ বল খেলে ২৪ রান করেই আউট হন তিনি। বৃহস্পতিবার বেলাতেই তাঁকে নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট। আসন্ন ভারতের বিরুদ্ধে ম্যাচেই নয়, একাধিক সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সম্ভবত খেলতে পারবে না এই পাক ব্যাটার।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলে কভার ড্রাইভ মারেন ইয়ং। ফখর জামান অনেকটা দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে বল ধরেন। আউটফিল্ড ফাস্ট থাকায় বল বাউন্ডারির দিকে খুবই দ্রুত বেগে যাচ্ছিল, ডাইভ দিতে গিয়েই চোট পান ফখর। , কিন্তু বলটি ধরার সময়ই চোট পান জামান। বলটি সতীর্থের হাতে দিয়েই ফখর ইঙ্গিত করে বুঝিয়ে দেন তাঁর পরিবর্ত ফিল্ডার নামাতে হবে।

.চোট পাওয়ারর পরই বাউন্ডারি লাইনের ধারে গিয়ে বসে পড়েন ফখর জামান। চোট পাওয়ার পর ফখরকে যন্ত্রণায় কষ্ট পেতে দেখা গিয়েছিল । অবিলম্বে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠের ধারে ফিজিও তাঁকে পরীক্ষা করে দেখেন। এরপরই তাঁর বগল মাঠে নামেন ফিল্ডার কামরান গোলাম।

ফখর জামানের চোট পাকিস্তানের কাছে বিরাট ধাক্কা। কারণ তিনি পাক ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। দ্বিতীয় ওপেনার স্যাম আয়ুব ইতিমধ্যেই চোটের কবলে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। এবার ফখরেরও চোট গুরুতর এবং তিনি খেলতে পারবেন না। এর ফলে পাকিস্তান আগামী ম্যাচে সমস্যায় পড়বে।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচে ফখর জামান শতরান করেছিলেন। কিন্তু এবার ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই ছি্টকে গেলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+