মাত্র ২৭ বছরেই ক্রিকেটকে বিদায় টি-২০ বিশ্বজয়ী ইংরেজ ব্যাটসম্যানের

লন্ডন, ৫ জুন : চোখের চোটই শেষপর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল তাঁকে। মাত্র ২৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন ইংল্যান্ড ক্রিকেটার ক্রেগ কিসওয়েটার।

২০১০ সালে ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপ জেতে। সেবার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে কাপ জেতেন ইংরেজ ক্রিকেটাররা। সেই ফাইনালে ৪৯ বলে ৬৩ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কিসওয়েটার।

মাত্র ২৭ বছরেই ক্রিকেটকে বিদায় টি-২০ বিশ্বজয়ী ইংরেজ ব্যাটসম্যানের


২০১৪ সালে কাউন্টি খেলতে গিয়ে নাক ও চোখে গুরুতর চোট পান তিনি। সেই সমস্য়ার জেরেই নাকাল হয়ে শেষপর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন কিসওয়েটার।

তিনি জানিয়েছেন, চোট পাওয়ার পর তিনি পুরোপুরিভাবে খেলায় মনোনিবেশ করতে পারছিলেন না। নিজের একশো শতাংশ উজার করে কেলতে সমস্যা হওয়ার জন্যই আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি টানতে বাধ্য হলেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ক্রেগ কিসওয়েটার ইংল্যান্ডের হয়ে ৪৬ টি একদিনের ম্যাচ ও ২৫ টি টি-২০ ম্যাচ খেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+