করোনা পরবর্তী ক্রিকেটে আগুনে বোলিং ওয়েস্ট ইন্ডিজের, ইংল্যান্ডকে হারাতে হোল্ডারদের কত রান প্রয়োজন

করোনা পরবর্তী ক্রিকেটে আগুনে বোলিং ওয়েস্ট ইন্ডিজের, ইংল্যান্ডকে হারাতে হোল্ডারদের কত রান প্রয়োজন

করোনা পরবর্তী ক্রিকেটে সাউদাম্পটনে আগুনে বোলিং ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২০৪ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে, আজ পঞ্চম দিনের ম্যাচের প্রথম সেশনের মধ্যে স্টোকসদের ৩১৩ রানে অলআউট করল ক্যারিবিয়ান দল।

ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের কত রান প্রয়োজন

ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের কত রান প্রয়োজন

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৪ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল ১১৪ রানের লিড জুড়ে ৩১৮ রান তুলেছিল। ফলে দ্বিতীয় ইনিংসে এখন ক্যারিবিয়ান দলকে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে গেলে ২০০ রান তুলতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের হাতে কত সময় পরে

ওয়েস্ট ইন্ডিজের হাতে কত সময় পরে

ম্যাচের আজ পঞ্চম দিন।প্রথম সেশনে ইংল্যান্ডকে অলআউট করে দেওয়ার পর এদিন ওয়েস্ট ইন্ডিজ দল দুই ইনিংস ব্যাট করার সুযোগ পাবে। পঞ্চম দিনে ৮৭ ওভার ব্যাট করে ২০০ রান করলে তিন ম্যাচের টেস্টে ১-০ এগিয়ে যাওয়ার সুযোগের সামনে জেসন হোল্ডার অ্যান্ড কোম্পানি।

ম্যাচে দুর্দান্ত বোলিং গ্যাব্রিয়েলের, কটি উইকেট পেলেন ডানহাতি

ম্যাচে দুর্দান্ত বোলিং গ্যাব্রিয়েলের, কটি উইকেট পেলেন ডানহাতি

ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পেলেন স্যানন গ্যাব্রিয়েল। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ভাঙন ধরিয়ে ৫ উইকেট তুলে নিলেন। হোল্ডার ১টি ও রস্টেন চেজ-আলজারি জোসেফ ২টি করে উইকেট পেয়েছেন।

ইংল্যান্ডের ব্যাটিং

ইংল্যান্ডের ব্যাটিং

প্রথম ইনিংসে ৬৭.৩ ওভার ক্রিজে থাকার পর দ্বিতীয় ইনিংসে প্রায় ১১২ ওভার টিঁকল ইংল্যান্ড। দলের হয়ে রোরি বার্নস ৪২ রান করেন। ওপর ওপেনার ডম সিবলে হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করে আউট হন। ইংল্যান্ড দলের অধিনায়ক স্টোকস প্রথম ইনিংসের পর (৪৩) দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি মিস করেন(৪৬)। দলের হয়ে ক্রলে সর্বোচ্চ ৭৬ রান করেছেন। যার সুবাদে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩১৩ রানে অলআউট হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+