ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৯৯ রান
শেষ টি২০ ম্যাচে ভারতের সামনে ১৯৯ রানের টার্গেট রাখল ইংল্যান্ড।
টসে হেরেও শুরুটা ভাল করল ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলল ইংল্যান্ড। এদিন টসে হারার পর প্রথম ব্যাটিং করার সুযোগ পেয়ে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ম মর্গ্যান জানিয়ে ছিলেন ব্যাটিংয়ের জন্য উপযু্ক্ত উইকেট এটা। আর সেই উইকেটেই ভাল পারফর্ম করে অধিনায়কের কথাকে সঠিক প্রমাণিত করলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

এদিন শুরু থেকেই বির্ধংশী মেজাজে পাওয়া যায় ইংল্যান্ডের ওপেনিং জুটি জেসন রয় এবং জস বাটলারকে। প্রথম উইকেটে ৯৪ রান তোলে ইংল্যান্ড। ৩৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন জস বাটলার।
বাটলের উইকেট হারালেও ইংল্যান্ডের রানের গতি বজায় রাখেন জেসন রয় এবং অ্যালেক্স হেলস। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলেন রয়। তাঁর উইকেট সাজানো ছিল চারটি চার এবং সাতটি ছয় দিয়ে। দ্বিতীয় টি২০ ম্যাচের সেরা অ্যালেক্স হেলস করেন ৩০ রান।
হেলস, বালটার, রয়ের পাশাপাশি এই ম্যাচে রান পান জনি বেয়াস্ট্রো(২৫)। তবে, জো রুটের পরিবর্তে দলে সুযোগ পাওয়া বেন স্টোকস রান পাননি ব্যাট হাতে। ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। স্টোকসের মতো রান পাননি অধিনায়ক মর্গ্যানও। ৬ রান করে আউট হন তিনি।
ভারতের হয়ে এই ম্যাচে দারুণ বোলিং করেন হার্দিক পান্ডিয়া। ৪ ওভারে ৩৮ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। দু'টি উইকেট পান সিদ্ধার্থ কল। একটি করে উইকেট নেন দীপক চাহার এবং উমেশ যাদব।
এখন দেখার ইংল্যান্ডের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে পারে কি না ভারত!












Click it and Unblock the Notifications