নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল করতে পারে ইংল্যান্ড! কীভাবে তাতে লাভবান হবে আইপিএল?

একদিনের সিরিজ শুরুর কিছুক্ষণ আগে পাকিস্তান সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত। কিন্তু হঠাৎ নিরাপত্তাব্যবস্থা নিয়ে কী অবনতি দেখা গেল বা কেন নিরাপত্তা নিয়ে আতঙ্ক ছড়াল তা এখনও স্পষ্ট নয়। তবে সরকার ও নিরাপত্তা উপদেষ্টাদের থেকে তথ্য পেয়ে সফর বাতিল করেছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। সেই পথে এবার হাঁটতে পারে ইংল্যান্ডও।

পাকিস্তান সফর বাতিল করতে পারে ইংল্যান্ড

টি ২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বাংলাদেশ ও পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হয়েছে। এবার নিউজিল্যান্ড পাকিস্তানে গিয়েও না খেলেই ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তান সফর নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আগামী মাসেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের ১৩ ও ১৪ অক্টোবর দুটি টি ২০ ম্যাচ খেলার কথা। একইসঙ্গে টি ২০ ও একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের। তবে আজকের ঘটনার পর সেই সম্ভাবনার সামনে পড়ল বড় প্রশ্নচিহ্ন।

গত বছর পাকিস্তানের সহযোগিতায় করোনা পরিস্থিতির মধ্যেও বায়ো বাবলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পেরেছিল ইসিবি। এরপরই ইসিবি পাকিস্তান সফরে যেতে সম্মতি দেয়। নিরাপত্তাজনিত কারণেই ২০০৫ সালের পর পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড। নিউজিল্যান্ড যেমন ২০০২ সালে গিয়েছিল। কিন্তু হোটেলের বাইরে বিস্ফোরণের জেরে দেশে ফিরে যায়। পরের বছর বাকি ম্যাচ খেলতে গিয়েছিল। তারপর আর নিউজিল্যান্ডও যায়নি পাকিস্তানে। এবারই বাংলাদেশ সফর সেরে ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে পা রেখেছিল নিউজিল্যান্ড। সেখানকার ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশও করে। রাওয়ালপিণ্ডিতে নিরাপত্তাবেষ্টনীর মধ্যে অনুশীলন করে। আজকের ম্যাচে রাচিন রবীন্দ্রর একদিনের আন্তর্জাতিকে অভিষেক হবে বলে এদিন সকালেও টুইটেই জানানো হয়। কিন্তু কয়েক ঘণ্টাতেই পরিস্থিতি বদল।

নিউজিল্যান্ড সরকারের কাছে কোনওভাবে হুমকি দেওয়া হয়েছিল যাতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারত। এরপর হোটেল ছেড়ে দুই দলই বেরোয়নি। মাঠেও দর্শকদের ঢুকতে দেওয়া হয়নি। পরে সফর বাতিলের ঘোষণা। পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে ফোন করে আশ্বস্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি। কিউয়ি প্রধানমন্ত্রী বলেছেন, পাক প্রধানমন্ত্রী যেভাবে ক্রিকেটারদের সুরক্ষিত রেখেছেন তাতে ধন্যবাদ। কিন্তু ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা সমর্থন করে সরকার। নিউজিল্যান্ড সফর সংক্রান্ত নিরাপত্তা বিষয়ক যাবতীয় ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখতে যে সংস্থার সাহায্য নেয় সেই একই সংস্থা ইএসআই রিস্কের আধিকারিকরাই পরামর্শ দিয়ে থাকেন ইসিবিকে।

ফলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত নিতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় নিতে চাইলেও সফর হওয়ার সম্ভাবনা যে কম তা বোঝাই যাচ্ছে। তবে এক্ষেত্রে লাভবান হবে আইপিএল। কেন না, ইংল্যান্ডের পাকিস্তান সফর হলে ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল প্লে অফ খেলতে পারতেন না। তাঁদের যোগ দিতে হতো ইংল্যান্ড দলের সঙ্গে। সফর বাতিল হলে ইংল্যান্ডের ক্রিকেটাররা পুরো আইপিএলই খেলতে পারবেন। তবে নিউজিল্যান্ডের সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ ও স্তম্ভিত পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা আইসিসি-র মাধ্যমে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ভুয়ো হুমকিতে সফর বাতিল করার সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন শাহিদ আফ্রিদি। হতাশ পাক ক্রিকেটাররাও। পাকিস্তানের প্রাক্তনদের মতে, এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেটের সর্বনাশ করল নিউজিল্যান্ড!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+