'ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য', অশ্বিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার ভারতের অন্যতম সেরা ফিনিশারের
'ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য', অশ্বিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার ভারতের অন্যতম সেরা ফিনিশারের
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় ম্যাচ খেলে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করেছে ভারত। রুদ্ধশ্বাস ম্যাচের ফয়সলা হয়েছে শেষ বলে। ভারতের এই জয়ের নেপথ্য়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিরাট কোহলি। তিনি ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ম্যাচে। যদিও ম্যাচের উইনিং রানটি আসে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে।

গুরুত্বপূর্ণ সময়ে বরফের মতো ঠাণ্ডা মাথার পরিচয় অশ্বিনের:
দীনেশ কার্তিক স্টাম্প আউট হওয়ার পর রবিচন্দ্রন অশ্বিন যখন ব্যাটিং করতে নামেন অত্যন্ত গুরুতর জায়গায় দাঁড়িয়ে ম্যাচ। ১ বলে ভারতের বাকি দুই রান। এই পরিস্থিতিতে যে কোনও ব্যাটসম্যান চাইবে ব্যাট চালিয়ে কোনও ভাবে দলকে সমতায় নিয়ে আসতে। তবে, চাপের মুখে যে ভাবে মাথা ঠাণ্ডা রেখে খেলেছেন অশ্বিন তা এক কথায় অনবদ্য। ওই রকম সময়ে কোনও হেলদোল না করে ছেড়ে দেন তাঁর দিকে ধেয়ে আসা প্রথম বলটি। বহু ব্যাটসম্যান ওই সময় ব্যাট চালিয়্ দিক কিন্তু অভিজ্ঞতার দাম িয়েছেন অশ্বিন। তার পরবর্তী বলে মিড অন ফিল্ডারের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে উইনিংস রান পূর্ণ করেন তিনি।
|
অশ্বিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার দীনেশ কার্তিকের:
মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ভারতীয় দলের একটি ছোট ভিডিও ছাড়া হয় বিসিসিআই-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে অশ্বিনকে কার্তিক বলছেন, "তোমায় ধন্যবাদ আমায় রক্ষা করার জন্য।" এক বার নয় দু'বার এই কথাটি অশ্বিনকরে বলেন কার্তিক। এই ম্যাচটা যদি ভারত হেরে যেত তা হলে রক্ষা পেতেন না কার্তিক। তাঁকে খেলানো হচ্ছে ঋষভ পন্থের আগে। তাঁর উপর ম্যাচ ফিনিশ করার প্রত্যাশা রয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ সময় তিনি আউট হওয়ায় আরও বিপাকে পড়ে ভারত। ওই পরিস্থিতিতে অশ্বিন দলকে জেতাতে না পারলে সমালোচনায় বিদ্ হতে হতো কার্তিককে।

অশ্বিনের প্রশংসায় বিরাট:
রবিবচন্দ্রন অশ্বিন যে ভাবে মাথা ঠাণ্ডা করে খেলেছেন তাতে মুগ্ধ বিরাট কোহলি। তিনি সম্প্রচারকারী সংস্থাটিকে ম্যাচের শেষে বলেছেন, "১৫-১৬ রান যখন এক ওভারে আপনার প্রয়োজন হয় এবং তা পরে নেমে আসে ২ বলে ২ রানে তখন হয় মানুষ প্রচণ্ড রিল্যাকসড হয়ে যায় বা ওভার এক্সাইটেড হয়ে যায়। দীনেশ আউট হওয়ার পর অশ্বিনকে আমি বলি কভারের উপর দিয়ে মারতে। কিন্তু ওই সময়ে নিজের বুদ্ধি কাজে লাগায় অশ্বিন। অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিতে পরেছিল ও। লাইনে নিজেকে নিয়ে এসে বলটা হোয়াইড করে দেয়।"

ভারতের পরবর্তী ম্যাচ:
সুপার ১২-এ পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করা ভারতীয় দল পরবর্তী ম্যাচে খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৭ অক্টোবর। ৩০ অক্টোবর ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২ অক্টোবর ভারতের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ৬ অক্টোবর ভারতের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications