পাকিস্তানের মতো বাংলাদেশের ক্রিকেটারদেরও আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়, মন্তব্য দিলীপ ঘোষের

পাকিস্তানের ক্রিকেটারদের মতো বাংলাদেশের খেলোয়াড়দেরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে দেওয়া উচিত নয়। আজ এই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের নির্দেশ মোতাবেক বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। দিলীপ বিসিসিআইয়ের সেই নির্দেশকে স্বাগত জানিয়েছেন।

পশ্চিম মেদিনীপুর জেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, প্রাক্তন এই বিজেপি রাজ্য সভাপতি বলেন, "বাংলাদেশে যা ঘটছে, তা কারও জন্যই শুভ নয়। ভারত সরকার যখন তার দায়িত্ব পালন করছে, তখন বাংলাদেশে হিন্দুদের উপর চলা নৃশংসতায় পশ্চিমবঙ্গের মানুষ গভীরভাবে মর্মাহত। এটা অমানবিক, এবং এর ফল ভোগ করতে হবে।"

প্রাক্তন এই সাংসদ আরও বলেন, "আমরা বাংলাদেশে দ্রুত নির্বাচন, স্থিতিশীল সরকার ও আইন-শৃঙ্খলার পুনরুদ্ধার চাই, যাতে জীবন ও সম্পত্তি সুরক্ষিত থাকে এবং সীমান্তে উত্তেজনা কমে।" তিনি বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে পুনর্ব্যক্ত করেন, "পাকিস্তানি খেলোয়াড়দের মতো বাংলাদেশি ক্রিকেটারদেরও ভারতে খেলার অনুমতি দেওয়া উচিত নয়। এই দাবি কলকাতা থেকে এসেছিল এবং তা গৃহীত হয়েছে।"

ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার আবহে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছিল। এই নির্দেশের পর কেকেআর ৯.২ কোটি টাকায় কেনা মুস্তাফিজুরকে অব্যাহতি দিয়েছে। বিসিসিআই জানিয়েছে, মার্চ ২৬ থেকে শুরু হতে চলা ইভেন্টের জন্য কেকেআর প্রয়োজন হলে একজন প্রতিস্থাপন খেলোয়াড়কে দলে নিতে পারবে।

এদিকে, ভারত থেকে সরিয়ে তাদের টি২০ বিশ্বকাপের ম্যাচগুলি শ্রীলঙ্কায় দিতে আইসিসিকে মেল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কলকাতায় বাংলাদেশের বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। তবে শেষ অবধি বাংলাদেশ দল কলকাতায় এলে ফের বিক্ষোভের আশঙ্কা থেকেই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+