Duleep Trophy 2024: ধোনির রেকর্ড স্পর্শ করলেন, টেস্ট সিরিজের আগে পন্থকে চাপে রাখলেন জুরেল
ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় টেস্ট দলে আগেই সুযোগ পেয়েছিলেন ধ্রুব জুরেল। আগামী বাংলাদেশ সিরিজে উইকেটরক্ষক হিসেবে লড়াই হতে চলেছে পন্থ এবং জুরেলের মধ্যে। তার আগে দলীপে লাল বলের পরীক্ষায় দুই উইকেটরক্ষকই নজর কাড়লেন। শনিবার ব্যাট হাতে অর্ধশতরান করেছিলেন পন্থ, রবিবার দাস্তানা হাতে নয়া রেকর্ড গড়লেন জুরেল।
দলীপ ট্রফিতে একটি ইনিংসে ক্যাচ ধরার নিরিখে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড স্পর্শ করলেন জুরেল। দলীপ ট্রফিতে ভারত এ-র হয়ে ভারত বি-র বিরুদ্ধে ম্যাচে নয়া রেকর্ড গড়েছেন জুরেল। দ্বিতীয় ইনিংসে ভারত বি দলের সাত ব্যাটারের ক্যাচ তালুবন্দি করেন জুরেল।যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, মুশির খান, সরফরাজ় খান, নীতীশ রেড্ডি, সাই কিশোর ও নবদীপ সাইনির ক্যাচ ধরেন ভারতীয় দলের উইকেটরক্ষক।

ভারত বি-কে ১৮৪ রানে অল আউট করতে বড় ভূমিকা নেন জুরেল।দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া বি টিমকে মাত্র ১৮৪ রানেই অলআউট করে ভারত এ দল। ওয়াশিংটন সুন্দর ছাড়া প্রত্যেকেই ক্যাচ আউট হয়েছেন। এর মধ্যে সাতটি ক্যাচ নিয়েছেন ধ্রুব জুরেল একাই। আকাশ দীপের ৫ উইকেটের মধ্যে চারটি ক্যাচ নেনে জুরেল একাই। ধোনির রেকর্ড স্পর্শ করার দিনে ব্যাট হাতে ভরসা দিতে পারলেন না ধ্রুব জুরেল। দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হলেন।
দেড় বছরের বেশি সময় পর ঋষভের টেস্টে প্রত্যাবর্তন করবেন নাকি বাড়বে অপেক্ষা? অনেকটা সময় ধরেই ঋষভ পন্থ লাল বলের ক্রিকেট খেলেননি। তাঁর অনুপস্থিতিতিএ কেএস ভরত, ঈশান কিষাণ, ধ্রুব জুরেলকে টেস্টে উইকেটকিপিং করেছেন। অভিষেক টেস্ট সিরিজে উইকেটের পিছনে ভালো ছন্দে ছিলেন ধ্রুব। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে যথেষ্টই ভালো পারফরম্যান্স করেছেন ধ্রুব।
এই পরিস্থিতিতে দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থকে উইকেটরক্ষর হিসেবে ফেরানো হবে নাকি আস্থা রাখা হবে ধ্রুব-র উপর সেটাই বড় প্রশ্ন। কারণ ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল, সেখানে খেলতে হবে ৫ টেস্ট।












Click it and Unblock the Notifications